এই মুহূর্তে

চালের গুঁড়ো ছাড়া নরম হবে পাটিসাপটা, কীভাবে বানাবেন রইল সহজ রেসিপি

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই নানা রকমের পিঠে। সন্ধ্যা হলেই চারিদিকে নানা পিঠের সুগন্ধ ছড়ায়। সামনেই আবার আসছে পৌষ পার্বণ। এবার মা-কাকিমারা বসবেন নানা ধরণের পিঠে বানাতে। গ্রামে মানুষরা পৌষ পার্বণ পালন করলেও শহরে সেই ধারা এখন দেখা যায় না বললেই চলে। দোকানেই পাওয়া যায় রেডিমেড পিঠে। বাঙালির শীতকালীন উদযাপনে পাটিসাপটা না হলে চলেই না। তবে জানেন কি চালের গুঁড়ি ছাড়াও বানানো যায়  পাটিসাপটা, জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ 

ময়দা: ২ কাপ

সুজি: ১ কাপ (মিহি দানা)

চিনি বা গুড়

দুধ

লবণ এক চিমটি

 ক্ষীর

সন্দেশ

নারকেল কোরা

 প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি এবং এক চিমটি লবণ মিশিয়ে  তাতে  অল্প অল্প করে ইষদুষ্ণ দুধ দিয়ে একটি মসৃণ গোলা তৈরি করুন। দেখবেন যেন গোলা দলা পাকিয়ে না থাকে। সামান্য চিনির গুঁড়ো বা নলেন গুড় মেশাতে পারেন। চালের গুঁড়ো  দেওয়া হবে না বলে  সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে। এই সময়ে ক্ষীর দিয়ে নারকেলের পুর তৈরি করে নিন। কড়াইতে নারকেল কোড়া তাতে সন্দেশ ও অল্প গুড় মিশিয়ে নাড়াচাড়া করে নিন। তারপর  নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। উপরের অংশ শুকনো হলে  একপাশে পুর দিয়ে মুড়িয়ে নিন। তাহলেই রেডি পাটিসাপটা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

একঘেয়ে ঝোল-ঝাল না খেয়ে ট্রাই করুন রুই মাছের মচমচে মশলা ফ্রাই

রুটি-পরোটা ছেড়ে ব্রেকফাস্টে অল্প সময়ে বানান মিক্সড ভেজ পোহা 

ডায়াবেটিকদের জন্য বানিয়ে ফেলুন অল্প মিষ্টির সুস্বাদু রাঙালুর হালুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ