ঘরে বসে বানিয়ে নিন কেরল স্টাইলের ‘চিংড়ি বিরিয়ানি’

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই মর্ত্য থেকে বৈকুন্ঠে ফিরে গেছে দেবী লক্ষ্মী। বাড়ির হেঁশেলে দুপুরের পাতে কি বানাবেন ভাবছেন ?  তবে না হয় বিরিয়ানিই বানিয়ে নিন। তবে যে সে বিরিয়ানি নয়, কেরালার ঐতিহ্যের ছোঁয়া লেগে আছে এই বিরিয়ানিতে। চিংড়ি ও বিরিয়ানির মিশ্রণ, এই পদ কেরালার বিখ্যাত পদ। খেতেও য়েমন সুস্বাদু তেমই খুব সহজেই বানানো যায়। আমাদের দেশে বিরিয়ানি প্রত্যেক দেশে, অঞ্চলে ভেদে আলাদা ভাবে রান্না হয়। প্রত্যেকটা বাড়িতে রান্না করার পদ্ধতিও আলাদা। কেরল সটাইলে ‘চিংড়ি বিরিয়ানি’ বানাতে চাইলে তাই ঝট করে দেখে নিন রেসিপি।

উপকরণ : ১৫ টা বড় চিংড়ি (নাহলে ছোট চিংড়ি হলেও অসুবিধে নেই), দেড় কাপ বাসমতী চাল, ৪ টে পেঁয়াজ, ৩ টমেটো (ডুমো ডুমো করে কাটা),আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, ৫-৬ চেরা কাঁচা লঙ্কা, ৪ টে গোটা শুকনো লঙ্কা, ১ কাপ ফেটানো দই, ঘি, ধনে পাতা কুচি ও লবন

প্রণালী : প্রথমে চিংড়ি ধুয়ে লেবুর রস ও লবন দিয়ে ৫ মিনিট মাখিয়ে রাখুন। এবার হালকা করে ভেজে নিন। বাসমতী চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর হালকা সেদ্ধ করে নিন।

এবার কড়াইতে ঘি দিয়ে দিন। এরপর ওর মধ্যে পেঁয়াজ দিন, মাঝারি আঁচে ভাজুন, পেঁয়াজ ভাজা হলে, আদা বাটা, রসুন বাটা, গরম মশালা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো ও টমেটো কাটা দিয়ে দিন। এরপর ৩ মিনিট থেকে ৪ মিনিট নাড়ুন। টমেটো নরম হতে ৩-৪ মিনিট লাগবে। এবার দই ফেটিয়ে দিন। এর মধ্যে ১ কাপ জল দিন, লবন দিন। এরপর  ভাল করে নেড়েচেড়ে নিন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি গুলোকে দিয়ে দিন ওর মধ্যে। কয়েক মিনিট রেখে ওর মধ্যে সেদ্ধ করে রাখা বাসমতী চাল দিয়ে দিন। ১/২ কাপ জল দিয়ে ফুটতে দিন। আঁচ মাঝামাঝি রাখুন ২-৩ মিনিট। এরপর আঁচ কমিয়ে দিন। এরপর ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এরপর ভাল করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ‘চিংড়ি বিরিয়ানি’। এরপর গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন :ঘরে বসে বানিয়ে নিন কেরল স্টাইলের ‘চিংড়ি বিরিয়ানি’

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু