চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রান্নায় অতিরিক্ত নুন পড়ে গিয়েছে? কী করবেন জেনে নিন

নিজস্ব প্রতিনিধিঃ রান্না যতই ভালো হোক না কেন তাতে সমান মাপে সমস্ত মশলা ও নুন না হলে তাঁর স্বাদ মাটি হয়ে যায়। বাড়িতে অতিথি আপ্যায়নই হক কিংবা নিজের জন্য রান্না। নুন স্বাদমত না হলে পুরো রান্নাই মাটি। রান্নায় যদি বেশি মাত্রায় নুন পড়ে যায় তাহলে তা আর মুখরোচক হয় না। তাই জেনে নিন রান্না করতে গিয়ে যদি বেশিমাত্রায় নুন পরে যায় খাবারে তাহলে তা সামলাবেন কীভাবে? 

রান্নায় যদি অতিরিক্ত নুন পড়ে যায় তাহলে একটা আলু খোসা ছাড়িয়ে মিনিট ২০ মত রান্নায় রেখে দিন। এই বাড়তি আলু রান্নার অতিরিক্ত নুন টেনে নেবে। এবার চাইলে আপনি তা তুলে নিতেও পারেন অথবা রেখে দিতেও পারেন রান্নাতে। যদি কোনও রান্না য় অনেক ঝোল থাকে এবং তাতে নুন বেশিমাত্রায় পড়ে যায় তাহলে তাতে কয়েক টুকরো আলুর খোসা ফেলে দিলেও তা রান্নায় অতিরিক্ত নুন টেনে নেবে। 

শুকনো কোনও তরকারিতে নুন বেশি মাত্রায় পড়ে গেলে তাতে অল্প দুধ দিয়ে দিন। এতে রান্নায় অতিরিক্ত নুন কমবে। জ্বাল দেওয়া দুধ তরকারিতে দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখবেন নুনের স্বাদ ব্যালেন্স হয়ে গিয়েছে। শুধু তাই নয় তরকারির স্বাদেও এসেছে পরিবর্তন। 

অনেকেই রান্নায় টকদই ব্যবহার করতে পছন্দ করেন। জেনে রাখুন রান্নায় নুনের পরিমাণ বেশি হয়ে গেলে তা কমাতে এক মুখ্য ভূমিকা পালন করে টকদই। রান্নায় যদি দেখেন নুন বেশি হয়ে গিয়েছে তাহলে তাতে ১ টেবিলচামচ দই দিয়ে দিন। এতে রান্নায় নুনের আধিক্য কমবে। রান্নায় পুরো স্বাদের ব্যাপারাটাই ব্যালান্স করবে এক্ষেত্রে টকদই। 

ফ্রেশক্রিম যদিও সহজলভ্য নয় কিন্তু যদি তা হাতের কাছে থাকে তাহলে দুই কাজে ব্যবহার করতে পারবেন প্রথমত, রান্নায় নুন কমাতে এবং দ্বিতীয়ত, ঝালের পরিমাণ কমাতে। যদি রান্নায় নুনের পরিমাণ বেশি হওয়ার পাশাপাশি ঝোল অনেকটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক চামচ ফ্রেশ ক্রিম রান্নায় দিয়ে দিন নুন ও ঝোলের পুরো ব্যাপারটাই ব্যালান্স হয়ে যাবে তাঁর সঙ্গে স্বাদে আসবে আলাদা মাত্রা। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ