Rath Yatra 2024: পুরীর ৫৬ ভোগের মধ্যে অন্যতম এই ভোগ! খুশি হবেন জগন্নাথ দেব

Share:

নিজস্ব প্রতিনিধি : জগন্নাথ দেবকে খুশি করতে কে না চাই! তাই তো জগন্নাথদেবের প্রিয় সব পদ রান্না করে ভোগ নিবেদন করা হয়। তবে পুরিতে ৫৬ ভোগ রান্না করে মহাপ্রভুকে নিবেদন করা হয়। এর মধ্যে থাকে মুড়ি, নারকেল নাড়ু ,খোয়া ক্ষীর, শুকনো খিচুড়ি, পুলি-সহ বিভিন্ন খাবার।পুরীর মন্দিরে প্রতিদিন দুপুরে দেওয়া হয় বেসর ভোগ।এই ভোগটি নাকি প্রভুর সবচেয়ে প্রিয়। মূলত সবজি দিয়েই বানানো হয় এই বেসর। যেমন- বরবটি, কুমড়ো, কাঁচকলা, রাঙা আলু, পটল দিয়েই বানানো হয়ে থাকে। রথের দিনে জগন্নাথ দেবকে কী নিবেদন করবেন ভাবছেন ? তবে বানিয়ে নিন মহাপ্রভুর প্রিয় ভোগ।

উপকরণ : পরিমাণমত কুমড়োর টুকরো , ১ টি কাঁচ কলা  কাপ, মিষ্টি আলু, কাঁকরোল, বেগুন, মুলো, বরবটি, ভেজানো ছোলা, পটল, নারকেল কোরা, হলুদ,তেজপাতা,কলাইয়ের ডালের বড়ি, হিং, পাঁচফোঁড়ন, শুকনো লঙ্কা, এক মুঠো বাদাম , ঘি, গোলমরিচ ,আদা, সর্ষে, জিরে ও গুড়ো।

প্রণালী : প্রথমেই মনে রাখা প্রয়োজন এই রান্নায় ভেজানো ছোলা ব্যবহার করতে হবে।আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রাখতে পারেন। এবার সবজিগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন। এবার মশলা বাটতে হবে।সর্ষে এবং জিরে ৩০ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দিন।এবার সর্ষে, জিরে ও মৌরির সঙ্গে গোলমরিচ এবং আদা মিহি করে বেটে নিন।ব্যাস মশলা রেডি।

এবার গ্যাস জ্বালিয়ে নিন মাঝারি ফ্লেমে। কড়াইতে পরিমাণমত জল(খুব বেশি জল নয়) গরম করতে বসিয়ে দিন। জল ফুটতে শুরু করলে সমস্ত কাটা সবজি, ছোলা, তেজপাতা, হলুদ গুঁড়ো এবং লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৩০ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে।সবজি অর্ধেক সেদ্ধ হলে এতে মশলা বাটা, নারকেল কোড়া এবং গুড় মিশিয়ে দিন। খেয়াল রাখতে হবে এটা যেহেতু নিরামিষ রান্না তাই অল্প আঁচে রান্না করতে হবে। এমনিতেই শাকসবজি রান্না অল্প আঁচেই করা ভাল।

এবার আর একটি পাত্রে ঘি গরম করে নিন। তাতে কাঁচা বাদাম দিয়ে ভেজে নিন। শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিন। সুগন্ধ বেরোলে আঁচ বন্ধ করে হিং দিন। এবার তরকারির সঙ্গে মিশিয়ে দিন এই মিশ্রণটি। এর সঙ্গে দিয়ে দিন ভাজা বড়ি। উপর থেকে ছড়িয়ে দিন নারকেল বাটা, ধনেপাতা এবং ভাজা বাদাম।ব্যস রেডি বেসর। এবার জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করুন।

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!