পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন নোনতা -ঝাল চপ

Share:

নিজস্ব প্রতিনিধি :  আম হল ফলের রাজা, তাই তো স্বাদে গন্ধে সবার আগে।তবে বাজারে এখন পাকা আমের মরসুম পার হবার আগে বানিয়ে নিতে পারেন আমের এই সুস্বাদু পদ। অনেক তো খেয়েছেন আলু, চিকেন, মোচা, বেগুনের চপ। তবে এবার স্বাদবদল না হয় করেই ফেলুন। আম দিয়েই বানিয়ে নিন ঝাল নোনতা আমের চপ। বিকেলে চায়ের আড্ডায় ঝট করে বানিয়ে নিন এই পদ। জেনে নিন পদ্ধতি।

উপকরণ : ৩ টি পাকা আম, পরিমাণমত চালের গুঁড়ি, বেসন, আদা বাটা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচালঙ্কা, জোয়ান, হলুদ, লবন, লঙ্কা গুড়ো, মৌরি, লবন ও সাদা তেল

প্রণালী :  প্রথমে আম বাছাই করতে হবে। আমের থেকে আঁটি বাদ দিন। গলা আম নিলে হবে না। একটু শক্ত আম নিতে হবে। আমগুলোকে খোসা ছাড়িয়ে সাবধানে মাঝারি টুকরো করে কেটে নিতে হবে। এরপর মিক্স মেশিনে বা হামাল দিস্তায় আদা, জোয়ান, কাঁচা লঙ্কা, মৌরি, গোটা ধনে ভাল করে থেঁতো করে নিন।

একটি পাত্রে বেসন, চালের গুঁড়ি, লবন, লাল লঙ্কা গুঁড়ো ভাল করে মিশিয়ে জল দিয়ে গুলে মসৃণ ব্যাটার করে নিন। এটি খুব পাতলাও হবে না। আবার খুব ঘনও হবে না। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে, আমের টুকরো গুলোকে বেসনের মিশ্রণে মাখিয়ে ডুবো তেলে এক এক করে ভেজে তুলুন।

পরিবেশনের আগে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন বিট লবন। এটি সোয় সস, চিলি সস অথবা ধনেপাতার চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগবে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১