প্রখর গরমে নিরামিষ দিনে বানিয়ে ফেলুন কাঁচা বড়ির ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়ি বাঙালিদের এক অতি প্রাচীন খাবার। আগেকার দিনে মা-ঠাকুমারা সাদা কাপড়ের উপর বড়ি দিতেন। ডাল বেটে তা ভাল করে ফেটিয়ে রোদ্দুরে পিঠ দিয়ে বসে এক ঢাল চুল এলিয়ে তাঁরা বড়ি দিতেন। সেই বড়ি পাহাড়ার জন্য রাখা হত বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের। সাদা ফকফকে বড়ি দেখেই যেন প্রাণ মন জুড়িয়ে যেত। মেদিনীপুরের গয়নাবড়ি তো বিখ্যাত। সেকালের বাল্য বিধবাদের গয়না পরা নিষিদ্ধ ছিল। তাই তাঁরা বড়িতে নানা কল্কা করে সাধ মেটাতেন গয়নার। সেই বড়িই কালক্রমে গয়না বড়ি হিসাবে পরিচিতি লাভ করে।

আজও প্রতিটি বাড়িতেই দেখা যায় বড়ির সমাহার। বছরভর লাউ রান্নায় বঙ্গ হেঁশেলের রন্ধনশিল্পীরা চিংড়ির সঙ্গে সমান সমাদর করেন বড়িকেও। শীতের দুপুরে ডুমো করে কাঁটা ফুলকপি-আলু আর বড়ি দিয়ে কাটাপোনার ঝাল, আহা! যেন অমৃত। এছাড়া বড়ি পোস্ত, বড়ি শুক্তুনি, বড়ি দিয়ে চালকুমড়ো এসব রান্না তো হতেই থাকে পেটুক বাঙালির রান্নাঘরে। আজ আমরা শিখব বড়ির ঝাল।

প্রথমে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বড় সাইজের পরিমাণ অনুযায়ী বড়ি নিন। সঙ্গে নিন ১ টা বড় সাইজের কাঁচা পাকা টমেটো। নিন স্বাদ অনুসারে চেরা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা মটরশুঁটি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য চিনি, ২ চামচ কাঁচা সরষের তেল, ১ কাপ জল।

এবার বড়ি সহ সবটা ভাল করে মেখে গ্যাসে বাটিতে বসান। সামান্য জল ছড়িয়ে দিতে পারেন। হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করবেন ২-৩ মিনিট। তারপর ঢাকনা সরিয়ে হাতা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা গলিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোল টেনে আসবে তখন ১ চামচ কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখুন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাঁচা বড়ির ঝাল।

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর