সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় সম্প্রতি মুখোমুখি সঙ্ঘাতে জড়িয়েছে ভারত এবং চিন। আর ওই সঙ্ঘাতময় পরিস্থিতির জন্য চিনের লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক। শুক্রবার (২৩ অক্টোবর) বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘মাঝে-মধ্যেই ভারত-চিন সীমান্ত এলাকায় পরিস্থিতির অবনতি ঘটে, যখন চিনা বাহিনী তাদের নির্ধারিত টহল পদ্ধতি থেকে সরে আসে।’

গতকাল বৃহস্পতিবারই (২২ অক্টোবর) রাজস্থানের আলোয়ারে এক অনুষ্ঠানে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রধান শত্রুজিৎ সিংহ কপূর উত্তর-পূর্বে ভারত-চিন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে মুখ খুলেছিলেন। আইটিবিপির জওয়ানদের উদ্দেশে ভাষণের সময়ে অরুণাচল সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গত কয়েক দিনে অরুণাচলের বেশ কয়েকটি জায়গায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা এখনও চলছে।’ ওই পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর শৌর্য কমান্ডোরা যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন সে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নবগঠিত শৌর্য কমান্ডোরা অনবদ্য ভূমিকা পালন করেছেন।’

অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন দরেই চিনের সঙ্গে ভারতের বিরোধ চলছে। প্রায়শই সীমান্তে মুখোমুখি সংঘাতে জড়াচ্ছে দুই দেশের সেনা। অগস্টের শেষের দিকে দুই দেশের সেনাদের মধ্যে সংঘাতের কারণে অরুণাচল প্রদেশের টাকসিং এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই উত-তেজনা প্রশমনে গত ৬ সেপ্টেম্বর ভারতের দিকে থাকা ওয়াচা-দামাই সীমান্তে দুই দেশের সেনার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক বসেছিল।

ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রধান শত্রুজিৎ সিংহ কপূরের মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা আগেও বলেছি,  ভারত-চিন সীমান্ত এলাকায় চিনা বাহিনী যখন তাদের নিয়মিত টহল দেওয়ার ধরন থেকে সরে আসে, তখন অস্থির পরিস্থিতি হয়। উভয় পক্ষই বিদ্যমান কূটনৈতিক ও সামরিকস্তরে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ (প্রকৃত নিয়ন্ত্রণ রেখা) বরাবর কোনও ভুল বোঝাবুঝি না হয়। সঙ্ঘাতময় পরিস্থিতি এড়ানো যায়।’

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ