এই গরমে চিকেন পিসপাসই দূর করবে বিরিয়ানির দুঃখ, রইল রেসিপি

শীতশেষে আবার শুরু হয়েছে গ্রীষ্মের দাপট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতশেষে আবার শুরু হয়েছে গ্রীষ্মের দাপট। দিন যত এগোচ্ছে ততই যেন একটু একটু করে বাড়ছে গরমের ঝাঁঝ। এদিকে চৈত্রের মধ্যভাগ চলে এলেও বাংলায় এখন পর্যন্ত দেখা মেলেনি একখানা কালবৈশাখীরও। সবে মিলে বেশ অস্বস্তিকর পরিস্থিতি চারপাশে। আর এই আবহাওয়ায় ভালো মন্দ কিছু খেতে চাইলেও শরীর কোনওভাবেই সং দিচ্ছে না। এদিকে ছুটির দিকে বিরিয়ানি, চিকেন চাপের মতো মন ভালো করা কোনও খাবার যা পেলে সবকিছু যেন খালি খালি লাগে। সবমিলিয়ে খাবার নিয়ে বেশ চাপে বাঙালি। কিন্তু জানেন কি এমন কিছু হালকা স্বাদের খাবার রয়েছে যা স্বাদে, গন্ধে চিকেন বিরিয়ানির মতো খাবারকেও বলে বলে ১০ গোল দেওয়ার ক্ষমতা রাখে। চিকেন পিসপাস তার মধ্যেই একটা। তাহলে এই গ্রীষ্মের দুপুরে বিরিয়ানির জন্য মন খারাপ করলেই বাড়িতে ঝটপট বানিয়ে নিন এই ওয়ান পট মিল। রইল রেসিপি।  

 কি কি লাগবে
গোবিন্দভোগ চাল ৩ টেবিল চামচ, মুগ ডাল ২ চা চামচ, মুসুর ডাল ২ চা চামচ, চিকেন কিমা ১০০ গ্রাম, মাখন ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, চিনি ১/২ চা চামচ, আলু ডুমো করে কাটা ১ টা ছোট, কুরনো গাজর ১ টেবিল চামচ।

বানানোর পদ্ধতি
প্রথমে চাল ও ডাল ভাল করে ধুয়ে ১/২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার একটা মাইক্রো আভেনের পাত্রে মাখন দিয়ে ১ মিনিট মাইক্রো করে নিন ১০০ শতাংশ পাওয়ারে। বাকি সব উপকরণ ও ১ কাপ জল দিয়ে ১০০ শতাংশ পাওয়ারে ঢাকা দিয়ে মাইক্রো করে নিন ১০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিন। এবার ৭০ শতাংশ পাওয়ারে আরও ৬ মিনিট মাইক্রো করুন। হয়ে গেলে ১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। পিশপ্যাশ একটু গলা গলা হয়। এই পদটি মাছ দিয়েও করা যায়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!