জলখাবারের মুখরোচক ডালের কচুরির রেসিপি রইল আপনার জন্য

জলখাবারের কচুরি বা লুচির জুড়ি মেলা ভার। এর মধ্যে জনপ্রিয় যা তাহলে ডালের কচুরি। কচুরি মূলত রাজস্থান ও উত্তর ভারতের জনপ্রিয় খাবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির খাবারের পাতে প্রথমেই যা আলাদা জায়গা দখল করে নেয় তা হল কচুরি। বিয়ে বাড়ির খাওয়া হোক কিংবা সকালবেলার জলখাবারের কচুরি বা লুচির জুড়ি মেলা ভার। এর মধ্যে জনপ্রিয় যা তাহলে ডালের কচুরি। কচুরি মূলত রাজস্থান ও উত্তর ভারতের জনপ্রিয় খাবার। এখানকার জলখাবারের তালিকায় কচুরি মাস্ট। আর সেই খাবারকেই আমরা আপন করে নিয়েছি। আজ জানাব আপনাদের ‘ডালের কচুরি’-র রেসিপি। 

উপকরণঃ

পুর বানানোর জন্য

অড়হড় ডাল- ১/২কাপ (৫-৬ ঘন্টা ভেজানো)

ভেজিটেবিল তেল- ২ টেবিল চামচ

গোটা জিরে- ১ চা চামচ

নুন-স্বাদমত

কাঁচা লঙ্কা কুঁচি- ২ চা চামচ

হিং- ১ চিমটে

লঙ্কাগুঁড়ো- ১চা চামচ

পোস্ত-১ চা চামচ

তেঁতুলের ক্বাথ- ২ টেবিল চামচ

চিনি- ২ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

গরম মসলা – ১ চা চামচ

 

ময়দা মাখার জন্য

ঘি বা তেল ৩ টেবিল চামচ

ময়দা-১ কাপ

বেকিং পাউডার- ১/২চা চামচ

নুন-প্রয়োজনমতো

তেল- প্রয়োজনমতো

প্রণালীঃ দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখা ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে দিয়ে সামান্য ভেজে নিয়ে এতে একে একে হিং, কাঁচালঙ্কা কুঁচি এবং আদা দিয়ে সামান্য সঁতে করে নিন। এরপরে এতে ডাল ও স্বাদমতো নুন, গরম মশলা গুঁড়ো ও লঙ্কাগুঁড়ো যোগ করুন এবং ভালো করে ভেজে নিন। এরপর এতে হাফ কাপ জল দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আঁচে রেখে দিন ডাল অন্যান্য উপকরণের সঙ্গে সিদ্ধ না হওয়া পর্যন্ত। এরপর এতে তেঁতুলের ক্বাথ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি আলাদা ভাবে রাখুন। এরপর প্রতিদিনের ময়দা মাখার মত মেখে নিয়ে তাতে ছোট ছোট বলের আকারে ডালের পুর ভরে নিয়ে ডুবো তেলে ভেজে নিন সকাল কিংবা বিকালের জলখাবার ডালের কচুরি। 

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!