চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পোস্তর আমিষ পদ রাঁধতে চান? বানিয়ে ফেলুন ‘ডিম পোস্ত’

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নায় পোস্ত এক অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ। বাঙালি বাড়িতে নিরামিষ রান্নায় পোস্ত ও আলুর যুগলবন্দী নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। কিন্তু নিরামিষ পদের সঙ্গে খানিক আমিষ পদের মেলবন্ধন ঘটাতে চাইলে ট্রাই করতে পারেন ‘ডিম পোস্ত’।

উপকরণঃ 

হাঁসের ডিম-৪টি

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

আদা বাটা- ১ চা চামচ 

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

নুন: স্বাদ মতো

রসুন বাটা- ২ কোয়া

চেরা কাঁচা লঙ্কা- ৩টি

শুকনো লঙ্কা- ২টি

এলাচ- ২টি

লবঙ্গ- ২টি

দারচিনি- ১ চা চামচ

ধনে পাতা- ১/২কাপ

প্রণালীঃ প্রথমে মাছের মত সিদ্ধ ডিমগুলি মাছের মতই নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ভেজে ডিমগুলি ভেজে নিন। ডিম গুলি ভাজা হয়ে গেলে তাতে গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে আদা ও রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর এতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা ও স্বাদমত নুন দিয়ে সামান্য নাড়িয়ে তেল ছেড়ে আসার জন্য অপেক্ষা করুন। তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন ডিম পোস্ত। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ