চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাছের কচুরিতে জমে যাক আপনার সন্ধ্যার জলখাবার

নিজস্ব প্রতিনিধিঃ শীত বলে যাই যাই। কিন্তু তাই বলে কী আমাদের খাদ্যাভ্যাসে কোনও ভাঁটা পড়বে? একেবারেই না। দুপুর পেরিয়ে বিকেল গড়ালেই মনটা চায়ের সঙ্গে খানিক ‘টা’ চায়। আর সেই মুখরোচক খাবারের পদে চিরাচরিত ভাবে জায়গা করে নিয়েছে পাড়ার দোকানের চপ, বেগুনি, শিঙাড়া। এবার একটু অন্যভাবে বিকেলের জলখাবারের পাত জমিয়ে ফেলুন মুখরোচক মাছের কচুরিতে। জেনে নিন কীভাবে বানাবেন। 

উপকরণঃ

ভেটকি মাছের ফিলে- ৩০০ গ্রাম 

তেল- ২ কাপ

ময়দা- ২ কাপ

ঘি- ২ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

জিরে গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

পাঁচফোড়ন- ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুঁচি- ৪-৫টি

পাতিলেবু রস- ২ চা চামচ

ধনে পাতা কুঁচি- আধ কাপ

নুন- স্বাদমত

চিনি- ১ চা চামচ

গরমমশলা গুঁড়ো- ১ চা চামচ

পেঁয়াজ কুঁচি- আধ কাপ

আদা- আধ চা চামচ

রসুন- ২-৩ কোয়া

প্রণালীঃ প্রথমে ভালোভাবে ময়দা মেখে নিন। সঠিক পরিমাণে ঘি ও জল ব্যবহার করবেন ময়দা মাখার সময় যাতে তা নরম হয়। ময়দা মেখে নিয়ে আলাদা করে রেখে দিয়ে এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুঁচি, আদা ও রসুন বাটা ভালোভাবে নেড়েচেড়ে নিন। এরপর তাতে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ভাজা জিরে দিয়ে সামান্য কষিয়ে তাতে ভেটকির ফিলেগুলি দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। এরপর তেল ছেড়ে দিলে গরমমশলা গুঁড়ো, নুন, চিনি ও কাঁচালঙ্কা কুঁচি দিয়ে আরও খানিকক্ষণ নেড়েচেড়ে তাতে ধনেপাতা কুঁচি, ও পাতিলেবুর রস দিয়ে নামিয়ে রাখুন। এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে তাতে মাছের পুর ভরে কচুরির আকারে বেলে নিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন মাছের কচুরি। আপনার সন্ধ্যার জলখাবার জাস্ট জমে যাবে। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ