ইলিশে হোক রসনাতৃপ্তি, বানিয়ে ফেলুন ‘ইলিশ মাছের ডিমের চপ’

বিকেলের জলখাবারে বা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এবার বানিয়ে ফেলুন 'ইলিশ মাছের ডিমের চপ'। জেনে নিন রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেছো বাঙালি দুপুরে ভাতের সঙ্গে একটু মাছ পেলে আর কিছু চায় না। আর সেই মাছ যদি হয় রুপোলী ফসল অর্থাৎ ইলিশ তাহলে তো আর কোনও কথাই নেই। ইলিশের নানা পদে বাঙালি রসনাতৃপ্তির সুখ খুঁজে পায়। ইলিশের পাতুরি, ইলিশ ভাপা, ইলিশের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এমনকি ইলিশের ডিম কোনওটাই ছাড়া যায় না। কোনটা ছেড়ে কোনটা খাই এই ভাবার অবকাশও থাকে না। আজ জানাব আপনাদের ইলিশের খুব সহজ রেসিপি। বিকেলের জলখাবারে বা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এবার বানিয়ে ফেলুন ‘ইলিশ মাছের ডিমের চপ’। জেনে নিন রেসিপি।

উপকরণঃ 

ইলিশ মাছের ডিম- ২-৩টি (বড়)

আলু- ১-২টি ( মাঝারি)

পাউরুটি- ২-৩টি

পেঁয়াজ মিহি কুঁচি- ১/২ কাপ

আদা বাটা- ১ চা চামচ

কাঁচালঙ্কা কুঁচি- ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

ধনে গুঁড়ো ১ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো- ১/২ চা চামচ

নুন- স্বাদমতো

তেল- প্রয়োজন মত 

প্রণালীঃ ইলিশের ডিমগুলি ভাল করে সিদ্ধ করে পেস্ট করে নিন। সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে আলাদা করে সরিয়ে রাখুন। অন্যদিকে পাউরুটি সামান্য দুধে ভিজিয়ে তুলে নিন। এরপর পেস্ট করে রাখা ইলিশ মাছের ডিম, সিদ্ধ আলু ও দুধে ভিজিয়ে রাখা পাউরুটি একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই তিন উপকরণ ভালোভাবে মেখে রাখার পর এতে তেল ছাড়া সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে পছন্দমত আকারে গড়ে ব্রেডক্রাম্বসে দিয়ে পুর বানিয়ে ডুবোতেলে মাঝারি আঁচে ভেজে নিন ইলিশ মাছের ডিমের চপ। হয়ে এলে গরম গরম নামিয়ে পরিবেশন করুন। 

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য