ভরা বর্ষায় বানিয়ে ফেলুন কাশ্মীরি ইলিশ

বিশ্বায়নের যুগে বিভিন্ন রান্নার মত ইলিশেও এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে বাঙালি। আজ জানাবো আপনাদের কাশ্মীরি ইলিশের রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে প্রধান খাদ্য বাঙালির ইলিশ মাছ। ভরা বর্ষায় একদিনও ইলিশ মাছ না খেলে বর্ষাকাল ঠিক জমে না। বা বর্ষা এসেছে বলে মনে হয় না। বিশ্বায়নের যুগে বিভিন্ন রান্নার মত ইলিশেও এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে বাঙালি। আজ জানাবো আপনাদের কাশ্মীরি ইলিশের রেসিপি। 

উপকরণঃ

ইলিশ মাছ- ৪ -৫ টুকরো

কাশ্মীরি লঙ্কা বাটা- ১টেবিল চামচ

পোস্ত বাটা-১ চা চামচ

নুন -স্বাদমতো

চিনি- স্বাদমতো

জিরে বাটা- ১/২ চা চামচ

হলুদ- ১/২ চা চামচ

সর্ষের তেল- ৪ টেবিল চামচ

প্রণালীঃ  প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে নুন ও হলুদ মাখিয়ে রাখা ইলিশ টুকরোগুলি হালকা ভেজে নিয়ে তুলে নিন। এবার মাছের ওই তেলেই একে একে কাশ্মীরি লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আঁচ কমিয়ে তাতে সামান্য জল দিয়ে কিছুটা কষিয়ে নিন। এরপর এতে নুন ও চিনি মিশিয়ে ইলিশ মাছ দিয়ে ঢাকা দিয়ে দিন। ঝোলের মধ্যে মাছ ফুটে এলে নামিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে ‘কাশ্মীরি ইলিশ’।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য