একঘেয়ে ঝাল-ঝোল খেয়ে বিরক্ত? চটজলদি বানিয়ে ফেলুন কাতলার এই লোভনীয় রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতলা মাছ প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই থাকে। একঘেয়ে কাতলায় ঝাল, ঝোল না বানিয়ে একদিন স্বাদবদল করতে বানিয়ে ফেলুন কাতলা মাছের মৌলু। জেনে নিন রেসিপি-

উপকরণ

১) ৫ পিস কাতলা মাছ

২) ২ টি বড়ো সাইজের পিঁয়াজ কুচি

৩) ১ টি তেজপাতা

৪) গোটা গরম মশলা

৫) ২ টি মাঝারি সাইজের এলাচ

৬) ২ টেবিল চামচ ঘি

৭) পরিমাণ মতো সাদা তেল

৮) কাঁচা লঙ্কা

৯) পরিমাণ মতো নুন

১০) চিনি

১১) ১/২ চামচ হলুদ গুঁড়ো

১২) ১ টেবিল চামচ আদা রসুন বাটা

১৩) ২ কাপ নারকেলের দুধ

ভাল ভাবে কতলা মাছ ধুয়ে নিন। ভাল করে জল ঝরিয়ে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন মাখিয়ে রেখে দিন ১৫ মিনিট। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে, একটি কড়াই খুব ভালো করে গরম করে নিতে নিন।

এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে মাছ এপিঠ অপিঠ করে ভেজে নিন। তারপর কড়াই এর তেলের মধ্যেই ১ চামচ ঘি মিশিয়ে দিন, ভাল গন্ধ হবে। তেজপাতা, গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে সুগন্ধ না বেরোনো পর্যন্ত ভাজুন।

তারপর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। সামান্য নুন ফেলে দিন, তাতে পেঁয়াজ নরম হবে তাড়াতাড়ি। তারপর দিন আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, চিনি, চেরা কাঁচা লঙ্কা। এবার ভাল করে কষান। মশলার কাঁচা গন্ধ চলে গেলে, দিয়ে দিন নারকেলের দুধ।

নারকেলের দুধ ফুটে ঘন হয়ে এলে দিয়ে দিন ভেজে রাখা কাতলা মাছ। এবার মাছ সিদ্ধ না হওয়া অবধি, উল্টে পাল্টে ৫ থেকে ৭ মিনিট রান্না করে নিন। এবার দিয়ে দিন  আরও কয়েকটি কাঁচা লঙ্কা ও ১ টেবিল চামচ ঘি।  এবার হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর গরম গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করুন দূর্দান্ত স্বাদের কাতলা মৌলু।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল