রবিবার রাতের মেনুতে থাক রাজস্থানী ধাঁচে ‘লাল মাস’, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাবার এক কিন্তু স্থানভেদে তার নাম আলাদা। যেমন ধরা যাক মাটন এর ক্ষেত্রে। বাংলাতে যা কচি পাঁঠার ঝোল রাজস্থানে তা নামভেদে ‘লাল মাস’। রবিবাসরীয় সন্ধ্যায় জেনে নিন রাজস্থানী ধাঁচে মাটন রান্নার অর্থাৎ ‘লাল মাস’ বানানোর রেসিপি। 

উপকরণঃ

মাটন ৪০০ গ্রাম

ঘি- ৫০ গ্রাম

তেজপাতা-১টি

ধনেপাতা- ১ চা চামচ

আদা বাটা-১ চা চামচ 

টকদই- ৫০ গ্রাম

ধনে গুঁড়ো- ১/২ চা চামচ 

হলুদ গুঁড়ো-১ চা চামচ 

জিরে গুঁড়ো- ১/৪ চা চামচ

মাথানিয়া লঙ্কা গুঁড়ো- ৫০ গ্রাম

পেঁয়াজ- ৩টি (স্লাইস করে কাটা)

রসুন বাটা- ১ চা চামচ 

দারচিনি- ১টি

ছোট এলাচ- ২-৩টি 

লবঙ্গ- ৪টি

বড় এলাচ- ১টি

ঘি- ১/৪ কাপ

সর্ষের তেল ২-৩টেবিল চামচ

নুন- স্বাদমত

প্রণালীঃ প্রথমেই বলে রাখা ভালো এই ধরণের রান্নার জন্য প্রয়োজন তামার পাত্র। তাই তামার কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিন। ফোড়ন তেলে ভাজতে শুরু হলে তাতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে তাতে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস দিয়ে দিন। কিছুক্ষণ সাঁতলে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো, চিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো, টকদই, নুন মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিন। আধঘন্টা পর মাংস সিদ্ধ হয়ে এলে নামিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরোটা বাঁ ভাতের সঙ্গে পরিবেশন করুন রাজস্থানী ধাঁচের পাঁঠার মাংসের পদ ‘লাল মাস’। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা