উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

পুলিপিঠের এক অন্যরকম চাহিদা ঘরে ঘরে। জেনে নিন 'মুগ পুলি' কীভাবে বাড়িতেই বানাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই উ‍ৎসবের মরসুম। গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা ও জগদ্ধাত্রী পুজো। আর উ‍ৎসব মানেই মিষ্টিমুখের ঘটা। তাই দোকান থেকে সন্দেশ-পিঠে কিনে আনার পরিবর্তে বাড়িতেই তৈরি করে নিন মিষ্টি। তাতে পরিবারের সদস্যরা খুশিই হবেন। মিষ্টির মধ্যে পুলিপিঠের দারুণ চাহিদা ঘরে ঘরে। জেনে নিন কীভাবে বাড়িতেই বানাবেন ‘মুগ পুলি’।   

উপকরণঃ 

ভাজা মুগ ডাল-৩০০ গ্রাম

নারকেল কোরা- ২ কাপ

ময়দা-১ কাপ

চিনি-৭০০ গ্রাম

নুন- স্বাদ মত

সাদা বা রিফাইন তেল প্রয়োজনমতো

প্রণালীঃ

প্রথমে মুগ ডাল সেদ্ধ করে বেটে নিন। এরপর পিঠে বানানোর জন্য রাখা চিনি থেকে অর্ধেক চিনি নিয়ে তাতে ৪ কাপ জল মিশিয়ে ভালভাবে শিরা তৈরি করে নিন। অন্য একটি পাত্রে বাকি চিনি ও নারকেল দিয়ে ভালভাবে জাল দিয়ে পুর বানিয়ে নিতে হবে। এরপর পিঠে তৈরির জন্য রাখা ময়দা, ২-৩ চামচ তেল, ১/২ কাপ জল দিয়ে ভালভাবে মেখে নিতে হবে। তার পর সেই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে পিঠের আকারে বানিয়ে তাতে বানিয়ে রাখা নারকেলের পুর ভরে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা চিনির রসে ডুবিয়ে রাখুন। ভালভাবে পিঠেগুলিতে রস ঢুকে গেলে পরিবেশন করুন ‘মুগপুলি’।

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের