চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইখ্যাত ‘কিমা পাও’ বানান এবার নিজের হাতেই, রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার অলিতেগলিতে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা খাবারের দোকান তেমনি দেশের বিভিন্ন রাজ্যেই রয়েছে এমন কিছু খাবার যা সেখানে গিয়ে না খেলে বড়সর মিস করবেন আপনি। ধরুন আপনি মুম্বইতে গিয়েছেন আর সেখানকার কোনও বিশেষ খাবার খেতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা খাওয়া উচিত তাহলে শুনুন, মুম্বইয়ের বিখ্যাত ‘কিমা পাও’ যদি আপনি না খান তাহলে আপনার মুম্বই ভ্রমণ অসম্পূর্ণ। কিন্তু করোনাকালে যেতে পারবেন না বলে ভাবছেন কীভাবে খাবেন সেখানকার জিভে জল আনা সব খাবার। কুছ পরোয়া নেহি বাড়ির রান্নাঘরেই বানিয়ে ফেলুন মুম্বইয়ের খানা ‘কিমা পাও’। 

উপকরণ

পাঁউরুটি- ২ টি ( স্লাইস করে কেটে নিন)

মাংস- ৫০০ গ্রাম (কিমা) 

নুন- স্বাদমত

লঙ্কা গুঁড়ো- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ

ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ

ভাজা জিরে- ১ চা চামচ

পেঁয়াজ কুঁচি – ২ টি

তেল- প্রয়োজনমত

তেজপাতা- ১টি

গোটা জিরে- ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুঁচি- ৪ টি

টমেটো- ২ টি

আদা বাটা ১  চা চামচ

জলঃ প্রয়োজনমত

মাখন- প্রয়োজন মত

শুকনো লঙ্কা- ২টি

দারুচিনি ২টি

এলাচ-৪ টি

প্রণালীঃ প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিন এবার তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে এরপর এতে টমেটো কুঁচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে বাটা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে হালকা আঁচে খানিকক্ষণ নেড়ে নিন। সামান্য ভাজা হয়ে এলে এবার এতে মটন কিমা ও স্বাদমত নুন যোগ করুন ও ভালোভাবে নেড়ে কষিয়ে নিন। সামান্য জল দিন সিদ্ধ হওয়ার জন্য। এরপর ১০-১৫ মিনিট পাত্রটি ঢাকা দিয়ে রেখে দিন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকা খুলে জল শুকিয়ে এলে নামিয়ে নিন মটন কিমা। এবার অন্য একটি পাত্র গরম করে তাতে প্রয়োজনমত মাখন দিন । তাতে পাওভাজির পাঁউরুটি ভালোভাবে সেঁকে নিন। সেঁকা হয়ে গেলে নামিয়ে মটন কিমার সঙ্গে পরিবেশন করুন মুম্বই খ্যাত ‘কিমা পাও’। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ