গরমকালে লাঞ্চে আরাম দেবে ভাত-আম ডাল

তাই গরমে খাওয়ার জন্যে বাঙালি রান্নায় এমন অনেক পদ আছে যেগুলি গরমে শরীর ঠান্ডা রাখবে। যার মধ্যে একটি আম-ডাল। গরম আসছে মানে বাজারে কাঁচা আমের সহজলভ্যতা বাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমকালে শরীরের নানা সমস্যা সমাধানের উপায় রয়েছে বাঙালির হেঁসেলেই। এক সময় রোজকার রান্নার পদে মরসুমি শাক-সব্জির রাজত্বই থাকত বেশি। কিন্তু এখন অনেকেই ঝুঁকছেন বিদেশী রান্নার দিকে। খাবার নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলেই। কিন্তু স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। তাই গরমে খাওয়ার জন্যে বাঙালি রান্নায় এমন অনেক পদ আছে যেগুলি গরমে শরীর ঠান্ডা রাখবে। যার মধ্যে একটি আম-ডাল। গরম আসছে মানে বাজারে কাঁচা আমের সহজলভ্যতা বাড়বে। তাই গরমকালের দুপুরে গরম ভাতের সঙ্গে আমডাল খুবই উপকারী। কী ভাবে বানাবেন আম-ডাল, জেনে নিন।

উপকরণ

১/২ কাপ মুগ বা মসুর ডাল
১টা ছোট সাইজের কাঁচা আম
১/৪ কাপ পেঁয়াজকুঁচি
২ টেবিল চামচ মিহি করা আদাকুঁচি
২ টেবিল চামচ মিহি করা রসুনকুঁচি
১/৪ চাচামচ হলুদগুঁড়ো
২ টেবিল চামচ সর্ষের তেল
১/৪ চা চামচ গোটা জিরে
৬ কাপ জল
নুন পরিমাণমতো

প্রণালী

প্রথমে ভাল করে জল দিয়ে ডাল ধুয়ে নিন। এবার একটি পাত্রে ১ টেবিল চামচ আদাকুঁচি, রসুনকুঁচি এবং পুরো পেঁয়াজকুঁচি দিয়ে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিন। এরপর ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঘুটুনি দিয়ে ভাল করে ঘুটে নিন। এবার আমটা টুকরো করে কেটে ডালের মধ্যে দিয়ে দিন। সঙ্গে দিন নুন। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে অল্প আঁচে ডাল জ্বাল করে নিন। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এরপর অন্য একটি পাত্রে তেল গরম করে জিরে ফোঁড়ন দিয়ে বাকি আদা-রসুনকুঁচিটা দিয়ে ভেজে নিন। তারপর ডালটা অন্য পাত্রে ঢেলে একটু পাতলা করে নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা