ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমের মরশুম মানেই আমের নানা রকম পদ। আম দিয়ে তৈরি শেক, আইসক্রিম কিংবা মিষ্টির স্বাদে মজে থাকেন কমবেশি সকলেই। আর যদি সেই আম মিশে যায় বাঙালির ঐতিহ্যবাহী সন্দেশে, তাহলে তো কথাই নেই! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নরম ও সুস্বাদু ম্যাঙ্গো সন্দেশের একটি সহজ রেসিপি, যা গরমের দুপুরে বা অতিথি আপ্যায়নে হতে পারে একেবারে পারফেক্ট ডেজার্ট। এই বিশেষ সন্দেশ তৈরি হয় টাটকা ছানা ও মিষ্টি আমের পাল্প দিয়ে। ফলে এতে যেমন থাকে আমের প্রাকৃতিক মিষ্টতা, তেমনই ছানার নরম টেক্সচার মুখে দিলেই গলে যায়। 

উপকরণ

১ লিটার ফুল ফ্যাট দুধ

১ থেকে ২ টেবিল চামচ লেবুর রস বা ভিনিগার

১ কাপ আমের পাল্প

৩ থেকে ৪ টেবিল চামচ চিনি গুঁড়ো

২ টেবিল চামচ মিল্ক পাউডার

সামান্য এলাচ গুঁড়ো

পেস্তা বা বাদাম কুচি সাজানোর জন্য

পদ্ধতি

প্রথমে দুধ ফুটিয়ে তাতে লেবুর রস মিশিয়ে ছানা কেটে নিন। এরপর ছানাটি ভালভাবে ছেঁকে অতিরিক্ত জল বের করে নিতে হবে। এবার সেই ছানা হাত দিয়ে মেখে একদম মসৃণ করে নিন। তারপর তাতে আমের পাল্প, চিনি, মিল্ক পাউডার ও এলাচ গুঁড়ো মিশিয়ে ভালভাবে কষাতে হবে। মিশ্রণটি হালকা ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করুন। এরপর পছন্দমতো আকারে সন্দেশ গড়ে উপরে বাদাম বা পেস্তা ছড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন। চাইলে সন্দেশের ছাঁচ ব্যবহার করেও আকর্ষণীয় ডিজাইন দেওয়া যেতে পারে। এই ম্যাঙ্গো সন্দেশ শুধু স্বাদেই নয়, দেখতেও অত্যন্ত আকর্ষণীয়। আমের হালকা হলুদ রং এবং ছানার নরম টেক্সচার একসঙ্গে মিলিয়ে এটি হয়ে উঠতে পারে গরমের মরশুমের অন্যতম জনপ্রিয় ঘরোয়া মিষ্টি। বিশেষ করে আমপ্রেমীদের জন্য এই রেসিপি একবার ট্রাই করতেই পারেন।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…