তাড়াহুড়োয় কী মর্নিং ব্রেকফাস্ট বানাবেন ভাবছেন? রইল কিছু সহজ রেসিপি

খুব সহজে স্বল্প জিনিস ও পাত্র ব্যবহার করে অনায়াসে বানিয়ে ফেলুন আপনার ব্রেকফাস্ট। কোন কোন খাবার বানাতে পারবেন এই উপায়ে দেখুন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্নিং ব্রেকফাস্ট বা সকালের জলখাবার আমাদের সারাদিনের খাদ্যাভ্যাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সকালে অফিস যাওয়ার তাড়নার মাঝে রান্না করে পরিপাটি করে ব্রেকফাস্ট বানানো প্রায় অসম্ভব। জেনে নিন খুব সহজে স্বল্প জিনিস ও পাত্র ব্যবহার করে অনায়াসে বানিয়ে ফেলুন আপনার ব্রেকফাস্ট। কোন কোন খাবার বানাতে পারবেন এই উপায়ে দেখুন।

সুইট পটাটো ম্যাশঃ রাঙাআলু বা মিষ্টি আলু প্রথমে বর বড় আকারে কেটে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে তার খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিয়ে একটি পাত্রে সামান্য তেল, আপনার পছন্দ অনুযায়ী মশলা, ও সবজি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিন।

চিজ পটাটো বাইটসঃ  সুস্বাদু এই খাবার আপনার জলখাবারের জন্য একেবারে উপযোগী। কয়েকটি আলু প্রথমে সিদ্ধ করে নিন। এরপর তার খোসা ছাড়িয়ে তাতে চিজ, নুন, গোলমরিচ যোগ করে মাইক্রোওভেনে বা গ্যাসে হালকা আঁচে খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিন। খেয়াল রাখবেন চিজ যেন গলে যায়।

মাগ অমলেটঃ কয়েক মিনিটে মাইক্রোওয়েভেই বানিয়ে নিন পুষ্টিগুণে ভরপুর আপনার ব্রেকফাস্ট। একটি বড় কফিমাগে ১-২টি ডিম ভেঙে নিয়ে তাতে প্রয়োজনমত জল মিশিয়ে তাতে আপনার পছন্দ মত সবজি যোগ করে ও স্বাদমত নুন ও তেল দিয়ে ২০-৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে দিন। খুব সহজেই তৈরি হয়ে যাবে আপনার সকালের জলখাবার।  

স্ক্র্যাম্বলড এগঃ সকালের জলখাবারে আমাদের একমাত্র ভরসাস্থল ডিম। সকালে অফিস বেরোনর তাড়াহুড়োয় সহজে বানিয়ে ফেলুন স্ক্র্যাম্বলড এগ। কীভাবে? একটি ফ্রাইং প্যানে সামান্য তেল বা মাখন নিয়ে সামান্য গরম করে অমলেটের মিশ্রণ দিয়ে দিন । এবার হয়ে এলে একটি স্প্যাচুলা দিয়ে ডিমের অমলেটটি খানিক নাড়াচাড়া করতে থাকুন। ভুজিয়ার মত হয়ে এলে সঙ্গে চিজ, পছন্দের কিছু ভেজে রাখা সবজি যোগ করতে পারেন। ব্যাস তৈরি আপনার সকালের চটজলদি জলখাবার স্ক্র্যাম্বলড এগ।

গুড় পোহাঃ মূলত দক্ষিণ ভারতের এই খাবার এখন বিশ্বায়নের যুগে সর্বত্র পরিচিত। শীতকালের নলেন গুড় দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদ। ফ্রিজে থাকা ভাত নষ্ট না করে সকালে নলেন গুড়, নারকেল ও চিনি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু গুড় পোহা।   

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!