সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পালং শাক দেখলেই অনেক বাচ্চার মুখ ভার হয়। সাধারণভাবে রান্না করলে তারা কিছুতেই খেতে চায় না। কিন্তু সবুজ পুষ্টিতে ভরপুর  শাককে যদি একটু অন্যভাবে পরিবেশন করা যায়, তাহলে তারাই  চেটেপুটে খাবে। আটা, পালং ও কয়েকটি মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু ও মুচমুচে পালক পরোটা। টিফিন থেকে জলখাবার, ছোট হোক বা বাড়ির বড়রা-সবাই জমিয়ে খাবে। পালং শাক ভাল করে ধুয়ে বেছে নিয়ে সরাসরি মিহি করে কেটে নিতে পারেন, আবার হালকা সেদ্ধ করে পিউরি বানিয়েও ব্যবহার করা যায়। এতে পরোটায় পালংয়ের স্বাদ খুব বেশি তীব্র থাকে না। কীভাবে বানাবেন জেনে নিন- 

উপকরণ:

২ কাপ গমের আটা 

দেড় কাপ তাজা পালং শাকের পিউরি

আধ চা চামচ জোয়ান  

আধ চা চামচ ভাজা জিরের গুঁড়ো

আধ চা চামচ চাট মশলা বা আমচুর

২টি কাঁচালঙ্কা কুচি

আধ ইঞ্চি আদা কুচি বা গ্রেট করা

১ টেবিল চামচ বেসন

১ চা চামচ তেল বা ঘি

স্বাদমতো নুন

ঘি বা মাখন

পদ্ধতি
 প্রথমে একটি পাত্রে আটা, বেসন, পালং পিউরি, জোয়ান, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, আদা, কাঁচালঙ্কা, ঘি এবং নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। পালংয়ে নিজস্ব জলীয় অংশ থাকায় প্রথমে আলাদা করে জল দেবেন না। সব উপকরণ মিশে গেলে প্রয়োজনমতো অল্প অল্প জল দিয়ে নরম মণ্ড তৈরি করুন। এরপর মণ্ড থেকে লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে গোল করে পরোটা বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ হালকা সেঁকে নিন। এবার সামান্য ঘি বা মাখন লাগিয়ে মাঝারি আঁচে দু’পিঠ ভাল করে চেপে চেপে সেঁকুন। পরোটা সোনালি ও মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিন। গরম গরম পালং পরোটা পরিবেশন করতে পারেন দই, মাখন কিংবা টমেটো কেচাপের সঙ্গে। বাচ্চাদের টিফিনেও এটি বেশ সহজে দেওয়া যায়। 

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের