এই মুহূর্তে




খুসখুসে কাশি থেকে দ্রুত মুক্তি পেতে বাড়িতে বানান আদা-মধুর ম্যাজিক্যাল লজেন্স

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই আরাম নয়। ঋতু বদলের সময়টায় ঠান্ডা লাগা লাগার সমস্যা সকলের দেখা দেয়। একবার ঠাণ্ডা লাগলে গলা খুসখুস আর কাশির সমস্যা যেন যেতেই চায় না। এই কাশির কারণে নাজেহাল হতে হয়। শুকনো কাশি রাতের ঘুম কেড়ে নেয়। ওষুধ খেয়েও অনেক সময় মেলেনা এই সমস্যার সমাধান। তবে নিজের রান্না ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই করা যায় এই সমস্যার সমাধান। আদা আর মধু দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ম্যাজিক লজেন্স যা মুখে রাখলে নিমেষে উপশম মিলবে খুসখুসে কাশি থেকে। কীভাবে বানাবেন এই লজেন্স জেনে নিন এখনই।

উপকরণ:

তাজা আদা ১/৪ কাপ (খোসা ছাড়িয়ে মিহি করে কুচোনো বা বাটা)
মধু ১/২ কাপ
চিনি ১/২ কাপ ( গুড় ব্যবহার করতে পারেন)
জল ২ টেবিল চামচ
লেবুর রস ১ চা চামচ
চিনি গুঁড়ো সামান্য

পদ্ধতি

প্রথমে একটি সসপ্যানে কুঁচানো আদা, জল এবং চিনি নিয়ে মাঝারি আঁচে মিশ্রণটি নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়তে থাকুন। গলে গেলে এবার মধু এবং লেবুর রস মিশিয়ে দিন। এবার আঁচ কমিয়ে মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন দেখবেন যেন ধরে না যায়। প্রায় ১৫-২০ মিনিট পর মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে ক্যারামেলের মতো আঠালো হলে যাবে। এবার সেটি লজেন্সের ঘনত্বে এসেছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে মিশ্রণের কয়েক ফোঁটা ফেলুন। যদি মিশ্রণটি তাৎক্ষণিক শক্ত হয়ে যায় এবং ভাঙা যায়, তবে বুঝবেন এটি তৈরি। যদি নরম থাকে, তাহলে আরও কিছুক্ষণ ফোটান।

আরও পড়ুন: আটকে যাওয়া কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে, সংসারে শান্তির জন্যে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন

এবার হয়ে গেলে একটি ট্রেতে বাটার পেপার বিছিয়ে তাতে সামান্য ঘি/তেল ব্রাশ করে মিশ্রণটি সাবধানে ছোট ছোট চামচে করে বাটার লজেন্সের আকারে ঢেলে দিন। এবার লজেন্সগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা ও শক্ত হয়ে গেলে, বাটার পেপার থেকে তুলে সামান্য পাউডার চিনির উপর গড়িয়ে নিন যাতে একে অপরের উপর লেগে না যায়। তারপর রেখে দিন এয়ারটাইট কাঁচের পাত্রে। কাশি হলে মুখে রাখুন দেখবেন নিমেষে উধাও হয়ে গিয়েছে কাশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাল-মশলা খেয়ে অরুচি? ঝামেলা ছাড়াই বানান আলু বিনসের স্বাস্থ্যকর তরকারি

ছুটির দিনে সন্ধ্যার পার্টিতে বাড়িতে বানান রেস্তরাঁর মতো কুং পাও চিকেন

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ