দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিবের প্রিয় মাসে জেনে নিন অনুষ্ঠান বাড়ির মত শুক্তো রান্নার সঠিক পদ্ধতি

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই মাসটি শিবের অত্যন্ত প্রিয় মাস। এইসময় গুলোতে ভক্তরা নিরামিষ খেয়ে পালন করেন। একদিকে বর্ষাকালে সংক্রমণ থেকে বাঁচতে তেতো খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।আর তেতো মানেই তো শুক্তো। এখন এই শুক্তোই বাঙালি রসনায় পরিণত হয়েছে। অনেকেই খেতে পছন্দ করেন এই সবজিটি।তবে একঘেঁয়ে নিরামিষ খেতে আর ভাল লাগছে না ? তবে জেনে নিন ২ উপায়ে অনুষ্ঠান বাড়ির মত শুক্তো রাঁধবেন কী করে।

লাউ শুক্তো :  উপকরণ : পরিমাণমত লাউ, উচ্ছে, বড়ি, ফোড়ন, সর্ষের তেল, লবন, চিনি, দুধ, কাঁচা লঙ্কা, ঘি ও আদা বাটা

প্রণালী : প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নিতে হবে ভাল করে। এরপর একদম ঝিরঝিরে করে কেটে নিতে লাউটিকে।এবার বড়ি হালকা করে ভেজে নিন। কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে দিন।তেল গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দিন।এবার কেটে রাখা লাউ কড়াইতে দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিন।

এরপর লাউ সেদ্ধ হয়ে গেলে স্বাদমতো লবন ও চিনি মিশিয়ে দিন। এবার দুধ ঢেলে ভালো করে ফুটিয়ে বড়ি মিশিয়ে দিন।আদা বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে ৭-৮ মিনিট রান্না করে নিন। রান্না হয়ে গেলে আঁচ কমিয়ে ঘি মিশিয়ে দিন। একটু নাড়াচাড়া করলেই তৈরি লাউ শুক্তো। গরম গরম ভাতের সঙ্গে লাউ শুক্তো দিয়ে দারুণ জমবে।

মরশুমি সবজির শুক্তো : এর জন্য লাগবে- উচ্ছে, রাঙা আলু, ঝিঙে, আলু, পটল, কাঁচা কুমড়ো, বেগুন, সর্ষের তেল, রাঁধুনি, শুকনো লঙ্কা, গোটা মেথি, ডালের বড়ি,  দুধ, সর্ষে ও পোস্ত বাটা, আদা, ঘি, লবন, এবং চিনি।

প্রণালী : প্রথমে সমস্ত সবজিগুলো ভাল করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে আলাদা করে। তবে সবার প্রথমে মেথি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়াই ভাল। কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দিন। এর জন্য রাঁধুনি এবং শুকনো লঙ্কা দিয়ে দিন। সমস্ত সবজি ভালো করে ভেজে তুলে নিন।

দেখুন সবজি ভাল করে সেদ্ধ হয়েছে কিনা। খানিকটা সেদ্ধ হয়ে এলে জল দিয়ে ফোটাতে হবে। এবার মিশিয়ে দিন স্বাদমতো লবন ও চিনি।কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখুন।

সবজি সেদ্ধ হয়ে গেলে, সর্ষে-পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন।দুধ, আদা বাটা, ঘি মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন।দুধ দেওয়ার পরে আঁচ কম করে ৫ মিনিট মত ফুটতে দিন। ঝোল একটু ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে উপরে ছড়িয়ে দিন ভাজা মেথির গুঁড়ো। এরপর নেড়েচেড়ে দিয়ে দিন ভাজা বড়িও। এই শুক্তো পাতে পড়লেই পাত হবে সাফ।

Published by:

Share Link:

More Releted News:

বাটার চিকেন থেকে কাঠি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ