ট্রাই করুন ‘ঠাণ্ডাই ম্যাকারন’, রইল রেসিপি

রঙ খেলা শেষ হলেও মিষ্টি খাওয়াতে এখনও ইতি পড়েনি। নতুন কিছু বানাতে চাইলে আজ ট্রাই করতে পারেন 'ঠাণ্ডাই ম্যাকারন'। কীভাবে বানাবেন দেখে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হয়েও যা শেষ হয়না তা হল বাঙালির উৎসব। বাঙালির বার মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের মধ্যে দোল একটি। গতকাল দোল বা রঙ খেলা শেষ হলেও মিষ্টি খাওয়াতে এখনও ইতি পড়েনি। তাই নতুন কিছু যদি বানাবেন ভাবেন তাহলে বাড়িতে আজ ট্রাই করতে পারেন ‘ঠাণ্ডাই ম্যাকারন’। কীভাবে বানাবেন দেখে নিন। 

উপকরণঃ 

ক্যাস্টর সুগার- ১২০ গ্রাম

আমন্ড পাউডার- ৯০ গ্রাম

আইসিং সুগার- ৮০ গ্রাম

ডিমের সাদা অংশ- ৫০ গ্রাম

ফিলিংয়ের জন্য

হোয়াইট চকোলেট ( গলানো) ২০০ গ্রাম

ঠান্ডাই মিক্স- ১০০ গ্রাম

বাটার- ৩০ গ্রাম

প্রণালীঃ প্রথমে একটি ছাঁকনিতে আইসিং সুগার বা গুঁড়ো করে রাখা চিনি ভালোভাবে ছেঁকে নিন এবং এতে আমন্ডের পাউডার যোগ করুন। এবার অন্য একটি পাত্রে ডিম ভালোভাবে ফেটিয়ে তাতে কিছুটা ক্যাস্টর সুগার বা মিহি করে বেটে নেওয়া চিনি দিয়ে দিন। আবার কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিন। বেশ কিছুক্ষণ ফেটানোর পর মিশ্রণটি ঘন হয়ে এলে এতে চিনি গুঁড়ো ও আমন্ড পাউডারের মিশ্রণটি দিয়ে দিন। এরপর কেক বানানোর জন্য পাইপিং ব্যাগে পছন্দমত নজেলে ম্যাকারনের মিশ্রণ ভরে একটি বেকিং শিট নিয়ে তার উপর অল্প পরিমাণে দিয়ে ম্যাকারনের জন্য নিয়ে নিন। এবার মিনিট ২০ মত ম্যাকারন গুলি ১৩০ ডিগ্রিতে বেক করে নিন। মনে রাখবেন বেক করার পর পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত বেকিং ট্রে থেকে ম্যাকারনগুলি তুলবেন না। এতে ভেঙে যাওয়ার সম্ভবনা থাকে। 

এবার ফিলিং বানানোর জন্য একটি পাত্রে মাখন ভালোভাবে বিট করে নিন। যতক্ষণ না পুরো মাখন গলে নরম হয়ে যায়। এরপর এতে যোগ করুন হোয়াইট চকোলেট ও ঠান্ডাই এবং ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণ পুরোপুরি তৈরি হয়ে গেলে ম্যাকারনের মধ্যে ভরে স্যান্ডউইচের মত বানিয়ে নিণ। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ‘ঠাণ্ডাই ম্যাকারন’। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১