বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের খাবারে রুটি কিংবা পরোটা একঘেয়ে লাগছে? অথচ রান্নাঘরে নতুন কিছু তৈরি করার মতো সময়ও নেই। তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন প্রাচীন পদ্ধতিতে তৈরি এক বিশেষ ধরনের রুটি। নাম পানপথি রুটি। এই রুটি তৈরির জন্য প্রয়োজন হয় না চাকি-বেলন। বরং দুই হাতের তালুতে জল লাগিয়ে আটা ধীরে ধীরে ছড়িয়ে তৈরি করা হয় এই সুস্বাদু রুটি। গমের আটা, বেসন এবং জোয়ানের মিশেলে তৈরি এই রুটির স্বাদ সাধারণ আটার রুটির থেকে বেশ খানিকটা আলাদা। ঘি মাখিয়ে গরম গরম পরিবেশন  করলে জমে যাবে। 

 উপকরণ

গমের আটা – ২ কাপ (প্রায় ৩০০ গ্রাম)

বেসন – আধ কাপ (৫০ গ্রাম)

ঘি – ২ বড় চামচ

জোয়ান – আধ চা চামচ

তেল – ২ চা চামচ

নুন – স্বাদমতো

হালকা গরম জল – প্রায় ১ কাপ

 পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে গমের আটা, বেসন, জোয়ান, নুন এবং তেল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মাখতে শুরু করুন। সাধারণ রুটির আটার তুলনায় এই রুটির আটা একটু শক্ত করে মাখতে হবে। আটা মাখা হয়ে গেলে পাত্রটি ঢেকে প্রায় ২০ মিনিট রেখে দিন। এতে আটা ভালভাবে সেট হবে। এরপর আটা বের করে আরও একবার ভাল করে মেখে নিন। এবার আটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিন। দুই হাতের তালুতে সামান্য জল লাগিয়ে একটি তালুর উপর লেচিটি রাখুন। অন্য হাতের আঙুল ও বুড়ো আঙুল দিয়ে লেচির চারপাশে চাপ দিতে দিতে ধীরে ধীরে বড় করতে থাকুন। লেচিটি কিছুটা বড় হয়ে গেলে দুই হাতের তালুর সাহায্যে আলতো করে চাপ দিয়ে রুটির আকার দিন। যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে নিন। তবে খুব বেশি পাতলা করবেন না। এতে তাওয়ায় দেওয়ার সময় রুটি ছিঁড়ে যেতে পারে। এবার গরম তাওয়ায় রুটিটি দিয়ে হালকা সেঁকে নিন। একদিক কিছুটা সেঁকা হয়ে গেলে উল্টে অন্য দিকটিও বাদামি করে নিন। রুটি দু’দিক থেকে ভালভাবে সেঁকা হলে তাওয়া সরিয়ে নিয়ে রুটিটি সরাসরি কম থেকে মাঝারি আঁচে সেঁকে নিন। শেষে উপর থেকে সামান্য ঘি মাখিয়ে দিলেই তৈরি সুস্বাদু পানপথি রুটি। 

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের