বেসনের নয় ময়দার লাড্ডু বানান, মুখে দিলেই গলে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে আমরা বাজার থেকে বেসন বা বুন্দির লাড্ডু অর্ডার করি। তবে সব সময় একই জিনিস খেতে একেবারেই ভাল লাগে না। তাই বেসনের লাড্ডুর বিকল্প হিসেবে বাড়িতে তৈরি করতে পারেন ময়দার লাড্ডু। খাঁটি ঘিয়ের মিষ্টি গন্ধে ভরা এই লাড্ডুগুলো এতটাই নরম যে মুখে দিলেই মখমলের মতো গলে যায়। বানানো অত্যন্ত সহজ, এবং সবচেয়ে ভালো দিক হলো এর জন্য সিরাপ তৈরির ঝামেলাও পোহাতে হয় না। এই  মিষ্টিটি শিশু থেকে বয়স্ক, সকলেরই প্রিয়। জেনে নিন   আটার লাড্ডু বানানোর সবচেয়ে সহজ রেসিপি। 

উপকরণ 

ময়দা-২ কাপ 

দেশি ঘি: ৩/৪ কাপ

গুড়: ১ কাপ

এলাচ গুঁড়ো: ১ চা চামচ

কাঠবাদাম ও কাজুবাদাম: ২-৩ টেবিল চামচ (মিহি করে কাটা)

তরমুজের বীজ: ১ চা চামচ

পদ্ধতি 

প্রথমে, একটি  পাত্রে আধ কাপ খাঁটি ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন। ঘি গলে গেলে তাতে  ময়দা দিন। আঁচ কমিয়ে অনবরত নাড়তে নাড়তে  ময়দা ভাজতে থাকুন।   প্রায় ১২-১৫ মিনিট ধরে ময়দা ভাজুন। ভাজার সময়   রঙ হালকা সোনালী-বাদামী হয়ে আসবে এবং ঘি ও ময়দার সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়বে। মিশ্রণটি খুব শুকনো মনে হলে, বাকি ঘি অল্প অল্প করে যোগ করুন। সোনালি হয়ে গেলে তাতে মিশিয়ে দিন মিহি করে কাটা কাজু এবং কাঠবাদাম। এবার আঁচ বন্ধ করে দিন এবং প্যানটি গরম হতে থাকার সময়ে মিশ্রণটি আরও ২ মিনিট নাড়তে থাকুন।  ভাজা ময়দার মিশ্রণটি একটি বড় প্লেট বা চওড়া বাটিতে ঢেলে সামান্য ঠান্ডা হতে দিন। খেয়াল রাখবেন যেন এটি পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, আবার গরম থাকা অবস্থায় চিনিও যোগ করবেন না। মিশ্রণটি সামান্য উষ্ণ অবস্থায় এহেল  গুঁড়ো চিনি  এবং এলাচ গুঁড়ো যোগ করুন। হাত দিয়ে সবকিছু একসাথে ঘষে ভালোভাবে মিশিয়ে নিন। এবার, হাতে ঘি মাখিয়ে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে চেপে নিখুঁত আকারের লাড্ডু তৈরি করুন। তৈরি লাড্ডুগুলো পেস্তা বা বাদামের টুকরো দিয়ে সাজিয়ে নিন।  তাহলের তৈরি সুস্বাদ্য ময়দার লাড্ডু। 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং