বাটার মশলা-মটর পনির নয়, এবার বানিয়ে দেখুন ‘ইয়াখনি পনির’, মাছ-মাংস ভুলে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে পুজো হলে বা নিরামিষ খাওয়ার কথা হলেই রান্নার পদে থাকে পনির। সাধারণত  বাটার মশলা বা মটর পনির হয়ে থাকে। একঘেয়ে এই পদ খেতে রোজ কি আর ভালো লাগে। মাঝে মাঝে  ইচ্ছা হয় স্বাদ বদলের। একই  জিনিস থাকলেও মশলা বদলে স্বাদ ভিন্ন করা যায়। তাই দেরি না করে পনিরের কোর্মা, ভাপা, মালাইকারির বদলে এবার রেঁধে ফেলুন ইয়াখনি পনির। নামটা শুনতে একটু খটমট হলেও রান্নার পদ্ধতি একেবারেই সহজ। কীভাবে বানাবেন রইল রেসিপি। 

উপকরণ

২৫০ গ্রাম পনির

১ চা-চামচ গোটা ধনে

১ চা-চামচ জিরে

৩-৪টি শুকনো কাশ্মীরি লঙ্কা

৪-৫টি গোলমরিচ

১টি বড় এলাচ

২-৩টি ছোট এলাচ

এক টুকরো দারচিনি

২ টেবিল চামচ পোস্ত

১২-১৫টি কাজুবাদাম

২ টেবিল চামচ টক দই

স্বাদ মতো নুন, চিনি

আধখানা ক্যাপসিকাম

২ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ কসৌরি মেথি

পদ্ধতি 

পনির সাইজ করে চৌক বা বরফি আকারে  কেটে নিতে পারেন। তারপর সেই পনির সাদা তেল বা ঘিয়ে হালকা করে নুন দিয়ে ভেজে  নিন। এরপর শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা এবং গোটা গরমমশলা নাড়াচাড়া করে মশলা একটু ঠান্ডা হলে গুঁড়িয়ে নিন।  তারপর কাজুবাদাম এবং পোস্ত হালকা নাড়াচাড়া করে  মিক্সারে টক দই দিয়ে একসঙ্গে  পেস্ট করে নিন। এবার।কড়াইয়ে সাদা তেল দিয়ে  ক্যাপসিকাম হালকা ভেজে নিন। এবার   ঘি  গরম করে  এবার বেটে রাখা মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। দিন    স্বাদ মতো নুন, চিনি।   তেল ছেড়ে এলে পনিরের টুকরো দিয়ে দিন আঁচ কমিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে নিন।  দিন ক্যাপসিকাম। তাহলেই রেডি পনিরের এই পদ 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য