বর্ষায় স্বাদ ও শরীরের খেয়াল রাখতে বানিয়ে নিন পুষ্টিকর এই আচার

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকাল এল বলে, আর এইসময় খেতে বসে শেষ পাতে আচার থাকবে না তা কি কখনো হয় নাকি। যাই রান্না হোক শেষ পাতে চাটনি বা আচার ছাড়া পাত যেন শূণ্য। অন্যদিকে এই সময় পুষ্টিকর খাবার না খেলেই সংক্রমণজনিত শারীরিক সমস্যা দেখা দেবে। এইসময় সতর্ক থাকা জরুরী। তাই এইসময় আমলকি হতে পারে আপনার ভরসা। কেননা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তাই আর দেরি না করে বানিয়ে ফেলতে পারেন আমলকির আচার। জেনে নিন সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন এই আচার।

উপকরণ : ৩০০ গ্রাম আমলকি, ৪-৫ টেবিল চামচ সর্ষের তেল, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো,১ টেবিল চামচ মেথি, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ সর্ষে গুঁড়ো ও লবন

প্রণালী : প্রথমে আমলকির বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ৫-৭ মিনিট আমলকিগুলি ভাজতে শুরু করুন। আমলকিগুলি লাল লাল এবং সেদ্ধ হয়ে এলে তাতে সর্ষে গুঁড়ো, মেথি এবং অন্যান্য মশলা মিশিয়ে নাড়তে থাকতে হবে। এরপর মশলার সঙ্গে মাখামাখি হয়ে আমলকি মাখো মাখো নরম হয়ে এলে হয়ে তাতে লবন এবং অল্প চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।আচারের গন্ধ বেরোলে কড়াই থেকে তুলে একটি কাচের বয়ামে ভরে রাখুন। পরোটা কিংবা ভাতের সঙ্গে এই আচার খেতে অসাধারণ লাগবে।

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস