জেগে উঠেছে আগ্নেয়গিরি, যাত্রী না নামিয়েই দিল্লি ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দিল্লি থেকে বালিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট যাত্রায় বাধা। বালি বিমানবন্দরের কাছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে AI2145 ফ্লাইটটি দিল্লি ফিরিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানটি ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, “১৮ জুন বালি বিমানবন্দরের কাছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের খবর পেয়ে দিল্লি থেকে বালিগামী ফ্লাইট AI2145 দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।”

বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এছাড়া বিমান সংস্থাটি যাত্রীদের টিকিট বাতিলের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার অথবা তাদের পছন্দ অনুসারে বিনামূল্যে ফ্লাইটের টিকিট কাটার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবারের এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক বলেছিলেন খারাপ আবহাওয়ার কারণে এদিন সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে ১৪টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ভোপালে ৬টি, চণ্ডীগড়ে ৩টি, ওমৃতসরে ২টি, আহমেদাবাদ, বারাণসী ও লখনউতে একটি করে বিমান পাঠানো হয়েছে। ফ্লুাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24.Com –এর তথ্য অনুসারে মঙ্গলবার বিমানবন্দরে ৪০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে, কিছু বাতিল করা হয়েছে।

১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর থেকে বারবার এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে সমস্যা দেখা দিচ্ছে। কখনও যান্ত্রিক গোলযোগ, কখনও বোমাতঙ্ক এসব নিয়ে বিচলিত হয়ে রয়েছে বিমান সংস্থাটি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ