প্রিয় মোমো কাড়ল মহিলার প্রাণ, অসুস্থ আরও ১৫

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ আট থেকে আশি সকলের প্রিয় খাবারের মধ্যে রয়েছে মোমো। তাই রাস্তায় বেরলেই এখন  মোমো খেয়ে থাকেন ভোজনরসিকরা। এই আবহে মোমো খেয়ে পড়ে প্রাণ হারালেন এক মহিলা। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ১৫ জন। এমনই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ঘটেছে বানজারা হিলস থানা এলাকার অধীনে নন্দীনগরে । সেখানে রাস্তার ধারে থাকা স্টল থেকে মোমো খেয়েছিলেন বছর ৩৫-এর রেশমা বেগম । আর এরপরেই তিনি  অসুস্থ হয়ে পড়েন। তাতেই মৃত্যু হয় ওই মহিলার। পাশাপাশি ওই একই স্টল থেকে মোমো খেয়ে অসুস্থ হন ১৫ জন। বর্তমানে এনারা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইতিমধ্যেই মৃত মহিলার পরিবারের এক সদস্য  পুলিশের কাছে দায়ের করে অভিযোগ। সেখানে স্পষ্টভাবে জানান হয়েছে, রেশমা মোমো খেয়ে অসুস্থ হয়ে পড়েন। আর তাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, হায়দ্রাবাদের ‘দিল্লি মোমোস’ নামের একটি খাবারের স্টল থেকে মোমো খেয়েছিলেন ওই মহিলা সহ ১৫ জন । আর তাতেই এনারা সকলেই অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার প্রেক্ষিতে খাবারের স্টলের মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই এই মোমো কাণ্ড নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। মোমো স্টলটি পরিচালনাকারীদের হেফাজতে নেওয়া হয়েছে। ‘

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়