জলে ভাসছে মুম্বই, গাছ পড়ে মৃত এক

বিএমসি’র তরফে জানানো হয়েছে, মালাদে গাছ পড়ে নিহত ব্যক্তির নাম কৌশল দোশি (৩৮)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারী বর্ষণের জেরে জলে ভাসছে মুম্বই। এখনও শহরের বহু জায়গায় জমে রয়েছে জল। আন্ধেরিতে বন্ধ হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। তার মাঝে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (BMC) এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, একটি গাছ পড়ে মালাদ শহরতলিতে একজনের মৃত্যু হয়েছে।

বিএমসি’র তরফে জানানো হয়েছে, মালাদে গাছ পড়ে নিহত ব্যক্তির নাম কৌশল দোশি (৩৮)। গুরুতর আহত হওয়ার পর তাঁকে দ্রুত শতাব্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন ভারী বর্ষণের জেরে ট্রেন পরিষেবাতে ব্যাঘাত ঘটছে। রেলের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল এবং পশ্চিম রেলওয়ে রুটে লোকাল ট্রেন চলাচল বেশিরভাগই স্বাভাবিক ছিল। যদিও ট্রেনগুলো কয়েক মিনিট দেরিতে চলছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। ‘দেড় থেকে দু’ফুট জল জমে থাকার কারণে, আন্ধেরি সাবওয়েতে যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। গাড়ি এসভি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে মুম্বই ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

বিএমসি জানিয়েছে, আগের দিন সকাল থেকে গত ২৪ ঘন্টায়, ২৬টি গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, শর্ট-সার্কিটের ঘটনা ঘটেছে ১৫টি এবং বাড়ি ভেঙে পড়ার বা আংশিক ধসের ঘটনা ঘটেছে পাঁচটি। থানে শহরেও ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে জল জমে গিয়েছে এবং পুরনো বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। আইএমডি’এর পূর্বাভাস অনুযায়ী, মুম্বইয়ের উপকূলবর্তী জেলাগুলিতে আরও বৃষ্টি হতে পারে।

দিনের আলোয় ১২০ লিটার চোলাই মদ পাচারের চেষ্টা, লিলুয়ায় হাতেনাতে পাকড়াও ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? ১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা