ভারী বৃষ্টিপাতের জেরে অসমে নিহত এক শিক্ষার্থী, জখম ১২ শিশু  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারী বৃষ্টিপাত ও ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে অসম। লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে আচমকাই অটোরিক্সার ওপর বাস পড়ে মৃত্যু হল এক শিক্ষার্থীর। অসমের  মরিগাঁও জেলার দীঘলবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে একই ঘটনার খবর পাওয়া গিয়েছে অসমের আরও একটি জেলায়। বৃষ্টির জেরে আসামের শোণিতপুর জেলায় স্কুলবাসের ওপর গাছ পড়ে ১২ শিশু আহত হয়েছে।প্রবল বাতাসের কারণে গুয়াহাটি-সহ রাজ্যের একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে। প্রশাসনের তরফে জানান হয়েছে, অসমের নিম্নাঞ্চলে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে । এরফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে স্কুল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার কারণে গুয়াহাটি, জোরহাট, তেজপুর, মরিগাঁও, ধুবরি, গোয়ালপাড়া, দক্ষিণ সালমারা, বরপেটা, কাছাড় ও করিমগঞ্জ জেলায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন,  নাগরিকদের জরুরি অবস্থা ছাড়া বাইরে না বেরোতে। এই পরিস্থিতিতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  ঘূর্ণিঝড় রিমলের জেরে অসমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়