ওড়িশার রাউরকেল্লায় তীব্র তাপপ্রবাহের বলি ১০

বিশেষ করে পশ্চিমাঞ্চলের ১২ টি জায়গায় গতকাল তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াসের অধিক। আইএমডি বুলেটিনে বলেছে, রাজ্যের ১৯ টি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহের সাক্ষী দেশের একাধিক রাজ্য। বিশেষ করে দেশের পূর্ব ভাগের কয়েকটি রাজ্যে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ চলছে। গতকাল বৃহস্পতিবার ওড়িশার রাউরকেল্লায় চরম তাপপ্রবাহের বলি হয়েছেন ১০ জন। রাউরকেল্লার সরকারি হাসপাতালের (আরজিএইচ) ভারপ্রাপ্ত আধিকারিক, সুধারাণী প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ছয় ঘণ্টার ব্যবধানে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই আটজনের মৃত্যু হয়েছে। বাকি দুই জন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মৃতদের সকলের শরীরের তাপমাত্রা ছিল প্রায় ১০৩-১০৪ ডিগ্রি ফারেনহাইট। 

এদিকে, উড়িশা জুড়ে ব্যাপক তাপপ্রবাহ চলছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের ১২ টি জায়গায় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশী।  আইএমডির বুলেটিন অনুযায়ী, রাজ্যের ১৯ টি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড ছিল। ঝাড়সুগুদা, বোলাঙ্গির, বারগড়, সম্বলপুর, সোনেপুর, মালকান গিরি, সুন্দরগড়, নুয়াপাদা এবং কান্ধমাল জেলায় তাপপ্রবাহের অবস্থা এখনও একই রকম।

পশ্চিম ওড়িশা জেলায় ঝাড়সুগুদা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়সুগুদার পরে তিতলাগড় ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বারগড় ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সম্বলপুর ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রয়েছে। সোনেপুরে পারদ চড়েছে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। মালকানগিরিতে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, ভবানী পাটনায় ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বোলাঙ্গিরে ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং হিরাকুদে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়