‘অপারেশন সিঁদুর’-এ খতম ১০০ জঙ্গি, সর্বদল বৈঠকে জানালেন রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বর্তমানে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে চিন্তিত সকলেই। পাকিস্তানি জঙ্গিদের পহেলগাঁও হামলার প্রতিশোধে ভারত ইতিমধ্যেই পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক প্রতিক্রিয়া এবং ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলায় ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।

সূত্রের খবর, রাজনাথ সিং পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধে তাদের নিজস্ব সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করা হচ্ছে।

এই দিন প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদের বলেন, অপারেশন সিঁদুর একটি “চলমান অভিযান”। তিনি আরও বলেন, ভারত আর কোনও হামলা করতে চায় না, তবে পাক বাহিনী যদি আক্রমণ করে আবারও পাল্টা হামলা করতে পারে ভারত।

বৈঠকে সকলেই বলেছেন তাঁদের রাজনৈতিক মতামত আলাদা হলেও সন্ত্রাস দমনে তাঁরা একজোট ও ভারত সরকারের সমস্ত প্রচেষ্টাকে তাঁরা সমর্থন করবে।

কংগ্রেস দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে এই বৈঠকে সাংবাদিকদের বলেন, “আমরা তাদের কথা শুনেছি… তারা আরও বলেছে যে কিছু তথ্য গোপন রাখতে হবে। আমরা বলেছি ‘আমরা সবাই সরকারের সঙ্গে রয়েছি’।”

সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিষয়ে মন্তব্য করে সাংবাদিকদের বলেন, সকলেই “পরিপক্কতা দেখিয়েছেন ও ঝগড়ায় লিপ্ত হননি”। তিনি আরও বলেন, এই বৈঠকটি “বিস্তৃত রাজনৈতিক ঐকমত্যের” জন্য হয়েছিল এবং এর ফলে এটি “একটি বিস্তৃত রাজনৈতিক ঐকমত্য” তৈরি করেছে।

বুধবার সন্ধ্যায় সরকারি সূত্র একটি সংবাদ মধ্যমকে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এ মোট ৭০ জন জঙ্গি নিহত হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামলার ফলে লক্ষ্যবস্তু এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

এই সিঁদুর অভিযানে ব্যবহার করা হয়েছিল স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র এবং হাম্মার বোমা। যা মাত্র ২৫ মিনিটের মধ্যে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর, বা PoK-তে নয়টি সন্ত্রাসী শিবির ধ্বংস হয়ে যায়।

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের