কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি:   ধর্ষণ যেন সমাজের কাছে দিনে দিনে মারণ ব্যাধি হয়ে উঠছে। বিশেষ করে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের যৌন লালসার শিকার হচ্ছে নাবালিকারা। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর খবর। পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) হরিয়ানার যমুনানগরের জেলা সিভিল হাসপাতালে ধর্ষণের শিকার ১১ বছর বয়সী নাবালিকা কন্যা সন্তানের জন্ম দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নাবালিকা স্বাভাবিক ভাবেই কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। তবে এই খবর সামনে আসার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য। যমুনানগরের চিফ মেডিকেল অফিসার ডা. যতিন্দর সিং পিটিআইকে জানিয়েছেন, নাবালিকা ও তার সন্তানকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হবে। বর্তমানে ওই নাবালিকা ও তার সন্তান চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, নাবালিকার পরিবার নবজাতককে শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করতে সম্মতি দিয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

উল্লেখ্য,চলতি বছরের মে মাসে স্কুলে অসুস্থ হয়ে পেটে ব্যথার কথা জানালে নাবালিকার গর্ভধারণের বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁর পরিবার  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নিশ্চিত করেন যে  নাবালিকা সাত মাসের গর্ভবতী। এরপর তার পরিবার ছাছরৌলি থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ছাছরৌলি এলাকার একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। নাবালিকার পরিবার পুলিশকে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ২০২২ সালের নভেম্বর মাস থেকে তাকে প্রলুব্ধ করে বারবার যৌন নির্যাতন করছিল।   নির্যাতনের কথা বাড়ির লোককে জানালে নাবালিকাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন এবং আইনের অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই সঙ্গেই তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি