এই মুহূর্তে

মোবাইল-ল্যাপটপ ভেঙে চরম পদক্ষেপ! বাবার পিস্তল দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: মোবাইলের সমস্ত তথ্য মুছে, ল্যাপটপ ভেঙে বাবার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করল এক দ্বাদশ শ্রেণীর ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার বাদলপুর থানা এলাকার ধুম্মনিকপুর গ্রামে।ছেলেটির বয়স ১৮ বছর। গুলির শব্দে পরিবার তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ এবং ফিল্ড ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছেন এবং ছেলেটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। মামলাটি এখন তদন্তাধীন। তবে কী কারণে এত কম বয়সে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ছেলেটি, তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবকরণ, সে ধুম্মনিকপুরের বাসিন্দা পারভেন্দ্র রাওয়ালের ছেলে। সে দাদরির এনটিপিসির ডিপিএস স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পরিবারে তাঁর বাবা-মা এবং ছোট ভাই আছে। যিনি প্রতিবন্ধী। দেবকরণের বাবা সেনাবাহিনী থেকে অবসর নিয়ে গ্রামে কৃষিকাজ শুরু করেন। পাশাপাশি সম্পত্তি নিয়ে ব্যবসা করেন। দেবকরণের পরিবারের মতে, নিজেকে শেষ করে ফেলার আগে দেবকরণ তাঁর মোবাইলের সমস্ত ডেটা মুছে ফেলে, তাঁর ল্যাপটপটিও ভেঙে ফেলে। এরপর অন্য ঘরে গিয়ে সে তাঁর বাবার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে দেয়। যেটি তাঁদের বাড়িতেই রাখা ছিল। গুলির শব্দ শুনে তাঁর মা এবং ছোট ভাই তড়িঘড়ি তাঁর ঘরে ছুটে গেলে তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। এরপর তাঁরা চিৎকার করতে শুরু করলে আশেপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

এরপর ছাত্রটিকে দ্রুত নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার মারা গিয়েছে দেবকরণ। তাঁর মৃত্যুর খবরে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সময় দেবকরণের পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় কেউ তাঁকে বাধা দিতে পারেনি। তবে পুলিশ ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পায়নি। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ দেবকরণের মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করছে, পাশাপাশি পারিবারিক কোনও কারণ ছিল নাকি কোনও প্রেম ঘটিত ব্যাপার ছিল তা বিবেচনা করছে। এই বিষয়ে বাদলপুর থানার ইনচার্জ অমিত কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, দেবকরণ শান্ত স্বভাবের ছেলে ছিল, তার আগে কোনও মানসিক সমস্যা ছিলনা।। এই ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

লোভ দেখিয়ে আট বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক তিন নাবালক

মধ্যরাতে বাংলার প্রশাসনে রদবদল!‌ প্রতিবাদে ওয়াকআউট তৃণমূল সাংসদদের

হরমুজ প্রণালি পেরিয়ে ৪৫,০০০ টন রান্নার গ্যাস নিয়ে মুন্দ্রা বন্দরে ভিড়ছে শিবালিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ