শিক্ষকের নির্যাতনের শিকার! স্কুলের তিনতলার ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী ১৩ বছরের ছাত্রী

শিক্ষকের বকুনি খেয়ে স্কুলের তিনতলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা ১৩ বছর বয়সী এক ছাত্রীর। শিক্ষককে দুষলেন নিহত ছাত্রীর বাবা। তাঁর দাবি, শিক্ষকরা তাকে নির্যাতন করতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষকের বকুনি খেয়ে স্কুলের তিনতলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা ১৩ বছর বয়সী এক ছাত্রীর। শিক্ষককে দুষলেন নিহত ছাত্রীর বাবা। তাঁর দাবি, শিক্ষকরা তাকে নির্যাতন করতেন। সেই কারণেই স্কুলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি। সূত্রের খবর, নিহত ছাত্রীর নাম আরোহী দীপক। যে মহারাষ্ট্র জালনার মস্তগাদের বাসিন্দা ছিল। এবং একটি গুজরাতি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। আরোহীর বাবা, যিনি একটি বেসরকারি হাসপাতালের স্যানিটেশন কর্মী। মেয়ের আত্মহত্যায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে আরোহী র বাবা। তিনি বলেছেন, শুক্রবার একটি ফোন পেয়ে স্কুলে ছুটে যান তিনি, এরপর তাঁকে বলা হয়, তাঁর মেয়ে ছাদ থেকে লাফ দিয়েছে। এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কম।

এরপর আর একটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরেই তিনি জানান যে, তাঁর মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। বাড়িতে তাঁর কোনও অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। নিয়মিত স্কুলে চলে গিয়েছিল সে। শিক্ষকরা তাঁর সঙ্গে কোনও অনৈতিক কাজ করেছেন। সেই কারণেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাঁর মেয়ে। এই মূহুর্তে সদর বাজার পুলিশের পরিদর্শক সন্দীপ ভারতী বিষয়টির তদন্ত করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটি সকাল সাড়ে ৭ টা থেকে আটটার মধ্যে স্কুল ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে তাঁর শিক্ষকদের দোষারোপ করছেন। তবে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছে কোনও খবর আসেনি।

তবে এ মাসে এরকম দুটি ঘটনা ঘটল। দিন কয়েক আগে একজন চতুর্থ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল দিল্লিতে। সেখানেও ছাত্রীর পরিবার শিক্ষকদেল বকাঝকা, নির্যাতনকে দায়ী করেছেন। এর আগে দিল্লির একটি শীর্ষস্থানীয় স্কুলের দশম শ্রেণির এক ছাত্রের মেট্রো স্টেশনে আত্মহত্যা করার খবর প্রকাশ্যে এসেছিল। যে চিরকুটে শিক্ষকদের নির্যাতনের কথা লিখে রেখে গিয়েছিল। লেখা ছিল, “দুঃখিত, মা, আমি অনেকবার তোমার হৃদয় ভেঙেছি, এবং আমি শেষবারের মতো এটি করছি। স্কুলের শিক্ষকরা এইরকম, আমি কী বলব?” এরপর ছাত্রটির বাবা একটি মামলা দায়ের করেছেন। যেখানে তিনি তিনজন শিক্ষকের বিরুদ্ধে ছেলেকে মানসিক হয়রানির অভিযোগ তুলেছিলেন এবং বলেছিলেন, তারাই তাঁর ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। এরপর স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক এবং তিন শিক্ষককে বরখাস্ত করে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল