বিয়ে ভাঙার জের! নম্বর ব্লক করে দেওয়ায় যুবকের উপর চড়াও প্রাক্তন প্রেমিকা, একের পর এক ছুরির কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ে ভেঙেছে ১৩ বছর আগে।ব্রেক আপের জেরে নম্বর ব্লক করে দিয়েছে যুবক! আর তাতেই মেজাজ হারালেন প্রাক্তন বাগদত্তা।রেগে গিয়ে গাড়ি চালিয়ে দিলেন প্রেমিকের উপর। তাতেও শান্ত হতে পারেন নি তরুণী। ছুরি বার করে চড়াও হলেন যুবকের উপর।কোপের পর কোপ বসালেন তরুণী।রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লেন যুবক।এমন নৃশংস ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদ।যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটে ২৫শে ফেব্রুয়ারি সকালে।জয় নামের এক যুবক তার গাড়িতে করে রাস্তায় বেরিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে, আচমকা রিঙ্কি নামের এক মহিলা তার পিছু নেয়। হঠাৎ রিঙ্কি তার গাড়ি দিয়ে জয়কে ধাক্কা মারে।সাতসকালে ভরা রাস্তায় জয় নামের ওই যুবকের উপর চড়াও হয় রিঙ্কি।ছুরি দিয়ে রিঙ্কি জয়কে হামলা করার সময় চিৎকার করে বলে ওঠেন, ‘তুমি আমার সঙ্গে কথা বলছ না কেন ? কোন সাহসে আমার নম্বর ব্লক করেছ তুমি?  বল আর এরকম করবে’….বলতে বলতেই রিঙ্কি জয়ের পেট, কোমর এবং পিঠে তিনবার ছুরিকাঘাত করে।কোনরকমে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে যায় জয়।

জানা গিয়েছে, জয় আহমেদাবাদের শেলা এলাকার বাসিন্দা। ১৩ বছর আগে রিঙ্কি নামের ওই মহিলার সঙ্গে তাঁর বাগদান হয়েছিল। পারিবারিক বিরোধের কারণে ভেঙে যায় বাগদান। তারপর ভেঙে যায় প্রেম। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পরও অশান্তি যেন পিছু ছাড়েনি জয়ের। জয় ও বর্তমানে বিবাহিত, অন্যদিকে রিঙ্কিও অন্য একটি ছেলেক বিয়ে করেন। বিবাহিত হওয়া স্বত্তেও রিঙ্কি তার প্রাক্তনের উপর প্রতিশোধ নেবে বলে জেদ ধরে বসে।অভিযোগ, জয় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় আক্রোশবশত রাস্তায় হামলা চালায় রিঙ্কি। জয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা