নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ১৪ জনকে মৃত্যুদণ্ড দিল কেরল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর সাথে যুক্ত ১৪ জনকে মৃত্যুদণ্ড দিল কেরল আদালত। ২০২১ সালে ডিসেম্বরে বিজেপি ওবিসি শাখার নেতা রঞ্জিত শ্রীনিবাসন হত্যার ঘটনা ঘটে। আর এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)। এবার সেই নিষিদ্ধ সংগঠনের  সঙ্গে যুক্ত থাকার অপরাধে ১৪ জনকে মৃত্যুদণ্ড দিল কেরালা আদালত।

মাভেলিক্কারার অতিরিক্ত জেলা বিচারক ভি জি শ্রীদেবী মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন। ২০২১ সালে কেরলের আলাপ্পুঝা জেলায় রাজনৈতিক খুনের  ঘটনায় বিজেপি ওবিসি শাখার নেতা রঞ্জিত শ্রীনিবাসন। এই বিজেপি নেতাকে তাঁর বাড়ির সদস্যদের সামনে খুন করে দুষ্কৃতিরা। এরপরেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খুন হয় এসডিপিআই-এর নেতা কেএস শান।

 এই জোড়া হত্যা  ঘটনার পর আলাপ্পুঝা জেলাকে  নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশের টহলদারি শুরু করা হয়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই হত্যা নিয়ে সরব হয়েছিলেন। এই ঘটনায় অভিযোগ উঠেছিল নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন  পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার  (পিএফআই) বিরুদ্ধে।  তদন্তে উঠে আসে এই হত্যার সঙ্গে যুক্ত আছেন এই সংগঠনের ১৪ জন সদস্য। এবার সেই  ১৪ জনকে মৃত্যুদণ্ড দিল কেরাল আদালত ।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক