ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ভারতের নাগরিকত্ব প্রমাণে ভোটার কার্ড-প্যান কার্ড-স্কুল সার্টিফিকেট-জমির দলিল সহ ১৫ প্রামাণ্য নথি জমা দিয়েছিলেন হাইকোর্টে। কিন্তু ওই চেষ্টা ও নথি বিফলেই গেল। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি শামিমা জাহানের বেঞ্চ ওই সমস্ত নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতেই রাজি হননি। ওই সব নথিকে নস্যা‍ৎ করে দিয়ে আবেদনকারীকে ‘বিদেশি’ তকমা দিয়েছেন। ওই রায় নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, কোনও নথি দিলে প্রমাণ করা যাবে ভারতীয়ত্ব?

এনআরসির সময়ে গুয়াহাটির শহরতলিতে থাকা এক নিতান্ত দিনমজুরকে ‘বিদেশি’ তকমা দিয়েছিল ফরেনার্স ট্রাইব্যুনাল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দিনমজুর। আবেদন তিনি বলেছিলেন, ‘ফরেনার্স ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে পক্ষপাতদুষ্ট রিপোর্ট দাখিল করেছিলেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁকে ‘বিদেশি’ হিসেবে ঘোষণা করেছে। আদৌ তিনি বিদেশি নন। ভারতের নাগরিক। ভারতে জন্ম। তাঁর বাবা এবং পরিবারের সবাই ভারতের মাটিতে জন্মেছেন। এখানেই বেড়ে উঠেছেন।’ নিজেকে ভারতীয় প্রমাণ করতে ওই দিনমজুর  ভোটার তালিকা, ভোটার কার্ড, প্যান কার্ড, ১৯৫১ সালের এনআরসি তালিকা, পৈত্রিক জমির দলিল, স্কুল সার্টিফিকেট সহ ১৫ নথি জমা দিয়েছিলেন। ভেবেছিলেন, এত নথির পরে গায়ে লেগে থাকা ‘বিদেশি’ তকমা ঘুচবে।

কিন্তু ভুল ভাঙল গতকাল মঙ্গলবার, ৩০ জুন বিচারপতিদের রায়ে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি শামিমা জাহান ওই ১৫ নথির ভিত্তিতে আবেদনকারীকে ভারতীয় হিসেবে মান্যতা দিতে রাজি হননি। বিচারপতিদের কথায়, ‘১৯৫১ সালের জাতীয় নাগরিক পঞ্জির তালিকা কম্পিউটার থেকে প্রিন্ট করা হয়েছে। স্কুল সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন সেই প্রধান শিক্ষককে সাক্ষী হিসেবে হাজির করতে পারেননি আবেদনকারী। ভোটার কার্ড ও প্যান কার্ড সচিত্র পরিচয়পত্র মাত্র। নাগরিকত্বের কোনও প্রমাণ নয়। আবেদনকারী ১৫টি নথি প্রমাণ হিসেবে দাখিল করেছিলেন, তবুও ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’-এর ৯ নম্বর ধারার অধীনে নিজের নাগরিকত্ব প্রমাণের যে দায়ভার তাঁর ওপর ছিল, অর্থাৎ তিনি যে বিদেশি নন বরং একজন ভারতীয় নাগরিক, তা প্রমাণে ওই নথিগুলো যথেষ্ট নয়। ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ আবেদনকারীকে যে ‘বিদেশি’ নাগরিকের তকমা দিয়েছেন, তা সঠিক।’

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের