গোলমালের কারণে অসমে বদলে দেওয়া হল ১৫০ ইভিএম

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: প্রথম দফার ভোটেই ইভিএম নিয়ে বড় বিড়ম্বনায় পড়ল নির্বাচন কমিশন। একাধিক বুথে বিগড়েছে বৈদ্যুতিন ভোট যন্ত্র। শুধু তাই নয়, মক পোলের পরে বৈদ্যুতিন ভোট যন্ত্র ভোট নেওয়া শুরু হতেই ধরা পড়ল অসঙ্গতি। সবচেয়ে বেশি অসঙ্গতির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত অসমে। ওই রাজ্যে ইতিমধ্যেই বদলে ফেলা হয়েছে ১৫০টি বৈদ্যুতিন ভোট যন্ত্র। সেই সঙ্গে ৪০টি ভিভিপ্যাট যন্ত্রও বদলাতে হয়েছে। আর এক সঙ্গে এত বৈদ্যুতিন ভোট যন্ত্র বদলানোর ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ইভিএমে যে কারচুপি করা যায়, ফের প্রমাণ হল।

শুক্রবার প্রথম দফায় অসমে পাঁচ লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। ওই পাঁচ লোকসভা আসন হল লখিমপুর, জোড়হাট, কাজিরাঙা, ডিব্রুগড় ও শোণিতপুর। ভোটগ্রহণ শুরুর পরেই একাধিক বুথে ইভিএম ও ভিভিপ্যাটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মাজুলির জোড়বিল বানিয়া এলপি স্কুলের বুথে ইভিএমে ত্রুটির কারণে ভোটগ্রহণ এক ঘন্টা দেরিতে শুরু হয়। মাজুলির আরও দুটি বুথে নতুন ইভিএম পৌঁছনোয় দেরি হওয়ায় ভোটগ্রহণ বেশ খানিকক্ষণ বন্ধ রাখতে হয়। মিরিয়ানির তিন বুথেও ইভিএম বিপর্যয়ের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

যদিও পাঁচ লোকসভা আসনের কোথায় কতটি ইভিএম ও ভিভিপ্যাট বিগড়েছে সে বিষয়ে কোনও তথ্য দিতে রাজি হয়নি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। প্রথম দফায় একসঙ্গে প্রায় শ”দেড়েক ইভিএম বিগড়ে যাওয়ার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা