বাংলাদেশে ১৫ হাজার ভারতীয় সুরক্ষিত রয়েছেন, দাবি বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমছে লাশের সারি। গত ৭২ ঘন্টায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন। যদিও মৃতের সংখ্যা আরও বেশি বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পড়শী দেশের রাজনৈতিক অস্থিরতার আঁচ এসে পড়েছে ভারতেও। তবুও বাংলাদেশের সংরক্ষণ আন্দোলন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানাল মোদি সরকার। বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যা দিয়েছে বিদেশ মন্ত্রক।

গতকাল বৃহস্পতিবারই (১৮ জুলাই) চলতি সংরক্ষণ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছিল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল ভারতীয় পড়ুয়া ও সম্প্রদায়কে। তার পরে অশান্তি আরও ছড়িয়েছে। শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সতর্ক কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আন্দোলনের নামে যা চলছে তা নিয়ে আমরা সবাই অবহিত। কিন্তু এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

প্রাণঘাতী সংরক্ষণ আন্দোলন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, ‘বাংলাদেশে বর্তমানে প্রায় ১৫ হাজার ভারতীয় অবস্থান করছেন। তার মধ্যে ৮ হাজার পড়ুয়া রয়েছেন। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। বাংলাদেশে যা চলছে তার উপরে বিশেষ নজর রাখা হচ্ছে। খোদ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে তীক্ষ্ন নজর রেখে চলেছেন। যাদের সন্তান ও পরিবার বাংলাদেশে রয়েছে তাদের আশ্বস্ত করছি, দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। ঢাকায় ভারতীয় দূতাবাসের তরফে সাহায্যের জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। ২৪ ঘন্টাই ওই বিশেষ নম্বর চালু থাকছে। কোনও সমস্যায় পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।’

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন