নিটে বাড়তি নম্বর পাওয়া পড়ুয়াদের ফের পরীক্ষা, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় বাড়তি নম্বর পাওয়া সফল পরীক্ষার্থীদের ফের পরীক্ষায় বসতে হবে। বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে এই সব পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বাতিল করা হয়েছে। এদিন ১৫৬৩ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর বাতিল করেছে শীর্ষ আদালত। উল্লেখ্য, গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়।

এদিন শুনানিপর্বে নিট পরীক্ষায় বাড়তি নম্বর পাওয়া পড়ুয়াদের ক্ষেত্রে কী করা যায়, সেবিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বাড়তি নম্বর পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেওয়া যেতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে এই অবস্থান জানার পর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ওই সব পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর বাতিল করা হবে। ফলে এই সব পরীক্ষার্থীর সামনে ফের পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই।

এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে শীর্ষ আদালতে জানানো হয়, বাড়তি নম্বর পাওয়া পড়ুয়ারাদের আগামী ২৩ জুন নেওয়া হবে। ফল প্রকাশিত হবে ৩০ জুন। ডাক্তারি পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের কাউন্সিলিং শুরু হবে আগামী ৬ জুলাই থেকে। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউন্সিলিং পদ্ধতি যেন থমকে না থাকে। পরীক্ষা যদি চলে থাকে, তাহলে অন্যান্য প্রক্রিয়াও থমকে থাকার কথা নয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৮ জুলাই। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বাসিন্দা কিছু মামলাকারী শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিল, নিট পরীক্ষায় বেশ কয়েকজন পরীক্ষার্থীকে কোনও কারণ ছাড়াই বাড়তি নম্বর দেওয়া হয়েছে। এই সব পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হোক। এই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই বিষয়ে নিজেদের অবস্থান জানাতে নোটিশ জানায়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়