কোটায় ফের আত্মঘাতী নিট পরীক্ষার্থী, চলতি বছরে ২৫ পড়ুয়া প্রাণ দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের আত্মহত্যার মিছিল অব্যাহত। গতকাল মঙ্গলবার কোটায় ১৬ বছর বয়সী আরও এক নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। আত্মঘাতী কিশোরী ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। কয়েক মাস আগেই কোটায় এসেছিল। শহরের একটি হস্টেলে থাকত। হস্টেলের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ আত্মঘাতী পড়ুয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  এ নিয়ে চলতি বছরে কোটায় পড়তে এসে উচ্চাশার বলি হল ২৫ পড়ুয়া।

প্রতি বছরই রাজস্থানের কোটার কোচিং সেন্টারগুলিতে উচ্চ শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার পরীক্ষার্থী ভর্তি হন। কিন্তু অনেকেই চাপ না নিতে পেরে অকালে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। অভিযোগ উঠেছে, কোচিং সেন্টারের কর্তৃপক্ষ এবং শিক্ষকরা পড়ুয়াদের উপরে প্রচণ্ড মানসিক চাপ তৈরি করছেন। সেই চাপ না নিতে পেরেই অনেকেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হচ্ছেন।

গত ২৮ অগস্ট একই দিনে কোটায় জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছিল। এক পড়ুয়া  কোচিং সেন্টারের ছয় তলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। অন্য পড়ুয়া ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। দুই পড়ুয়ার আত্মহত্যার ঘটনার পরেই কোচিং সেন্টারগুলিকে আগামী একমাস টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন কোটার জেলাশাসক ও পি বানকার। করোনা অতিমারী শুরু হওয়ার আগে ২০১৮ সালে ১২ পড়ুয়া আত্মঘাতী হয়েছিল। গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে কোটায় ডাক্তার ও ইঞ্জিনিয়ার স্বপ্ন নিয়ে পড়তে আসা ১৫ জন ছাত্র আত্মহত্যার পথে বেছে নিয়েছিল। চলতি বছরের প্রথম আট মাসেই ২৩ জনের প্রাণ গেল। অর্থা‍ৎ আত্মহত্যার সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। কোটায় যেভাবে পড়ুয়াদের আত্মঘাতী হওয়ার প্রবণতা বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?