বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যজুড়ে যেখানেই বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় তিলজলায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, ‘যেসব বাড়ির ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ এনওসি (NOC) নেই, সেই বাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে বাড়িগুলি বাঁদিকে হেলে আছে ,যে বাড়িগুলি ডানদিকে হেলে রয়েছে, অথবা যে বাড়িগুলি সোজা দাঁড়িয়েছে, যাদের বৈধ বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। প্রথমে সময় দেওয়া হবে। না হলে সেই ভবন ভেঙে দেওয়া হবে।’

রাজ্যের পুরমন্ত্রী আরও বলেন, ‘গোটা রাজ্যজুড়ে কতগুলি এই ধরনের বেআইনি বাড়ি তৈরি হয়েছে এবং নির্মাণরত যে বাড়িগুলি রয়েছে তার মধ্যে কতগুলি বেআইনি তা জানতে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান ও কর্পোরেশনের মেয়রদের চিঠি পাঠানো হয়েছে। তিলজলায় অগ্নিকাণ্ডে যেভাবে দুজনের মৃত্যু হয়েছে এবং একাধিক জন আহত হয়েছেন তার জন্য ওই বাড়ির মালিক দায়ী।’ তিনি আরও জানিয়েছেন, ‘পুর দফতরের দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের বিষয়টি বিগত সরকার আটকে রেখেছিল। কিন্তু বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী যে দুর্নীতিগুলিতে সিবিআই তদন্তের দরকার তা যাতে করতে পারে তার জন্য ছাড়পত্র দিয়েছেন। এর থেকেই প্রমাণ হয় বর্তমান সরকার প্রথম দিন থেকে কোন দুর্নীতির সঙ্গে আপোষ করবে না।’ তিলজলায় ঘিঞ্জি এলাকায় যে দুটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়ির লোকজনদের অন্যত্র সরে যেতে হচ্ছে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী স্পষ্ট জানান, যেদিন এই দুটি বাড়ি বেআইনিভাবে তৈরি করেছিল তখন আজকের দিনের কথা ভাবা উচিত ছিল ওই বাড়ির মালিকের।

এর পাশাপাশি রাজ্যের পুরমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিভিন্ন বসত এলাকায় যারা বেআইনিভাবে কারখানা চালাচ্ছে এর বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে। বৈধ দমকলের অনুমতি এবং অন্যান্য দফতরের অনুমতি ছাড়া এই ধরনের কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গিয়েছে, মঙ্গলবার তিলজলায় যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই বাড়িতে একটি কারখানা ছিল। সেই কারখানায় দমকল বিভাগের লাইসেন্স থাকলেও বিগত চার বছর ধরে তা রিনিউ করা হয়নি। অথচ ওই যে বাড়িতে এই বেআইনি কারখানা চলতো তার ট্রেড লাইসেন্স ছিল। বেআইনি বাড়িটি তৈরির জন্য কলকাতা পুরসভা কোনও বৈধ অনুমতি দেয়নি।’

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিলজলার বেআইনি বাড়ি নিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। সেই নির্দেশের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই দুটি বুলডোজার, কেন্দ্রীয় বাহিনী এবং অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করে পুর প্রশাসন।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার