বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্ক! দেশে কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে নতুন করে খেলা দেখাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই ওমিক্রনের জেরেই আরও একবার অচল হয়েছে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একাধিক দেশ। করোনার বাড়বাড়ন্তের কারণে চিনে ফের শুরু হয়েছে নতুন করে লকডাউন। গৃহবন্দী হয়েছেন কয়েক লক্ষ মানুষ। এর জেরে সমগ্র বিশ্বজুড়ে নতুন করে আতঙ্কের সঞ্চার করেছে করোনা। কিন্তু বিশ্বজুড়ে যখন করোনার এমন বাড়বাড়ন্ত, ঠিক তখনই আমাদের দেশের করোনা পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। চলতি মাসের প্রথম থেকেই দেশের দৈনিক সংক্রমণ দুই হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমবেশি হলেও সেটা কখনই দুই হাজার পার করেনি। শুক্রবারও বজায় থাকল সেই রেকর্ড। জানা যাচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৮৫ জন। আগের দিনের থেকে ফের কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

অন্যদিকে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানাচ্ছে, গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৮৩ জন। আগের দিনের থেকে ফের কিছুটা বেড়েছে মৃত্যু। মৃতদের মধ্যে কেরলের বাসিন্দা রয়েছেন ৭৪ জন। অন্যদিকে জানা যাচ্ছে গত একদিনে মহারাষ্ট্রে করোনার বলি হয়েছেন ৩ জন এবং কর্ণাটকে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। পাশাপাশি দিল্লি, ওড়িশা, মিজোরাম এবং মেঘালয়তেও করোনায় আক্রান্ত হয়ে একজন করে মারা গিয়েছেন।  

অন্যদিকে এদিন করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৪৯৯ জন। প্রতিদিনের ধারা বজায় রেখে ফের কিছুটা কমেছে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা। কেন্দ্রের হিসাব বলছে এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১ হাজার ৫৩০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে ৮৯৭।

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের