হায়দরাবাদের চারমিনারের কাছে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ শিশু-সহ নিহত ১৭

হায়দরাবাদের আইকনিক চারমিনারের কাছে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে সতেরো জনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দরাবাদের আইকনিক চারমিনারের কাছে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে সতেরো জনের। সূত্রের খবর, রবিবার (১৮ মে) সকাল ৬:৩০ টা নাগাদ চারমিনারের কাছে গুলজার হাউজের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। সকাল পর্যন্ত পাওয়া খবরে প্রায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এখন একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন পুরুষ, 8 জন শিশু এবং ৪ জন মহিলা আছেন। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে কর্মকর্তাদের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে গিয়েছে। নিমেষেই চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় এবং আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউস এলাকায় তাঁদের দোকানের উপরেই বাস করতেন। আমি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তবে এতে কাউকে দোষারোপ করা ঠিক নয়। কিন্ত পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী হতে হবে। কারণ সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত অগ্নিনির্বাপকদের কাছে প্রাথমিকভাবে উপযুক্ত সরঞ্জাম ছিল না। আগামী দিনে আরও উন্নত প্রযুক্তি আনা উচিত। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। এবং এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করব।”

মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্মকর্তাদের ত্রাণ প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে সারি সারি গয়নার দোকান রয়েছে। এবং এটি ঐতিহাসিক চারমিনারের খুব কাছেই অবস্থিত। এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় (PMO) জানিয়েছে যে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী “গভীরভাবে মর্মাহত”। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের