ফের ধাক্কা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আলোর উ‍ৎসবের মুখেই ফের ধাক্কা। বুধবার সকালে এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১০৩টাকা। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও সস্তা হয়েছে বিমানের জ্বালানি। প্রতি কিলোলিটার জ্বালানির দাম ১,০৭৪ টাকা কমেছে।

গত অগস্ট মাসে স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই কমানোর ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। মূলত ১৪.২ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। যদিও ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। মাসের শুরুতে ফের এক দফায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৩৩ টাকা বাড়ছে।

দাম বাড়ার ফলে কলকাতায় ১৯ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ১৯৪৩ টাকা। মঙ্গলবার পর্যন্ত ১৮৩৯.৫০ টাকা ছিল দাম। রাজধানী দিল্লি, মুম্বই ও চেন্নাইতে ১৯ কেজি গ্যাসের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১৮৩৩, ১৭৮৫.৫০ এবং ১৯৯৯.৫০ টাকা। ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে রেস্তোরাঁ এবং ফুড স্টলগুলি বড় সমস্যার মুখে পড়বে। উ‍ৎসবের মরসুমে তৈরি খাবারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?