জনবহুল রাস্তাতেই ১৯ বছরের বান্ধবীকে ছুরির আঘাতে রক্তাক্ত করল বয়ফ্রেন্ড, হাড়হিম কাণ্ড দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে, ফের একবার তার প্রমাণ মিলল। খোদ জনবহুল এলাকাতেই নিজের বান্ধবীকে একের পর এক ছূরির আঘাতে রক্তাক্ত করল এক যুবক। তার পরে ওই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালাল। চোখের সামনে ওই নৃশংস ঘটনা সংগঠিত হতে দেখেও কোনও পথচারি এবং স্থানীয় বাসিন্দা আক্রান্ত তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে অবশ্য দুজনকেই উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত তরুণীর জ্ঞান ফিরলেও সঙ্কট কাটেনি।

দিল্লি পুলিশের এক আধিকারিক সোমবার (৭ এপ্রিল) সকালে জানিয়েছেন, গতকাল রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির কিরবি বাসস্টপের কাছে ওই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। হামলাকারী যুবক নিজের বান্ধবীর উপরে আচমকাই ছুরি নিয়ে আক্রমণ শুরু করেন। প্রকাশ্য রাস্তায় মেয়েটির গলা, কাঁধ ও তলপেটে ছুরি দিয়ে পর পর আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মেয়েটি সাহায্য চেয়ে আর্ত চি‍ৎকার করে। কিন্তু পথচারি কিংবা স্থানীয দোকানদার-কেউই মেয়েটিকে বাঁচাতে ছুটে আসেননি। বান্ধবীকে ছুরির আঘাতে রক্তাক্ত করার পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায় যুবকটি। এক পথচারি ফোনে বিষয়টি পুলিশের কন্ট্রোল রুমে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণ-তরুণীকে উদ্ধার করে ডিডিইউ হাসপাতালে নিয়ে যায়।

 কী কারণে নিজেরই বান্ধবীকে খুনের চেষ্টা চালাল যুবক তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আক্রান্ত তরুণী সুস্থ হয়ে ওঠার পরেই আসল ঘটনা জানার চেষ্টা চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ওই হামলার ঘটনা নিয়ে হামলাকারী অমিতের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (০১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।   

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী