কেরলের সাই হস্টেলে দুই কিশোরী খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কেরলের কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) হস্টেলের একটি ঘর থেকে দুইজন প্রশিক্ষণার্থী কিশোরীর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! কেরলের সাই হস্টেল থেকে উদ্ধার দুই কিশোরী খেলোয়াড়ের মৃতদেহ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কেরলের কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) হস্টেলের একটি ঘর থেকে দুইজন প্রশিক্ষণার্থী কিশোরীর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছেন। দুই কিশোরীর নাম সান্দ্রা এবং বৈষ্ণবী। একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫ বছর। সান্দ্রা কোঝিকোড় এবং বৈষ্ণবী তিরুঅনন্তপুরমের বাসিন্দা। জানা গিয়েছে, আজ ভোর ৫ টা নাগাদ যখন তাঁদের সহ প্রশিক্ষণার্থীরা লক্ষ্য করেন যে, ওই দুই কিশোরী সেখানে অনুপস্থিত। তাঁরা প্রশিক্ষণ নিতে আসেনি।

বারবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। তখনই তাঁরা তাঁদের খোঁজ করতে হস্টেল রুমে যায়, এবং গিয়ে দেখতে পায় তাঁরা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তাঁদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সহপাঠীরা তাঁদের দরজা ধাক্কা দিলে কোনও উত্তর না পেয়ে ভেঙে ফেলে। এবং ভিতরে দেখতে পায়, ওই দুই কিশোরী ঝুলছে। পুলিশ জানিয়েছেন, ১৫ বছর বয়সী মেয়েটি ১৭ বছরের মেয়েটির সঙ্গে এক রুমে থাকত না। কিন্তু বুধবার সে তাঁর বান্ধবীর ঘরে চলে আসে। এবং একসঙ্গে রাত কাটায়। এরপর ভোরে তাঁদের অন্যান্য রা দেখতে পায়। ১৭ বছর বয়সী ওই কিশোরী দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। একজন অ্যাথলেটিক্স প্রশিক্ষণার্থী ছিল।

অন্যজন কাবাডি খেলোয়াড় ছিল এবং দশম শ্রেণীর পড়ুয়া ছিল। তবে কেন তাঁরা অল্প বয়সে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিল, তা জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তাঁদের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কোল্লাম পূর্ব পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ‘মৃত্যুর কারণ এখনও জানা যায়নি এবং ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। আমরা হোস্টেলের অন্যান্য ক্রীড়াবিদ, তাঁদের প্রশিক্ষক ও আত্মীয়দের বক্তব্য রেকর্ড করছি। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি তাঁদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান